জবি কর্মচারীকে রাতভর আটকে রাখার অভিযোগ ডিএসসিসি ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে

২৮ সেপ্টেম্বর ২০২১, ০৬:৩৩ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র খেলার মাঠ ধূপখোলায় নিয়োজিত কর্মচারী রুবেল হোসেনকে রাতভর আটকে রাখার অভিযোগ উঠেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। গত সোমবার (২৭ সেপ্টেম্বর ) রাতে তার ডিউটির সময় এ ঘটনা ঘটে । এ ঘটনায় গেণ্ডারিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে রুবেল।

জানা যায়, সোমবার রাতে রুবেল ধূপখোলা মাঠে ডিউটির জন্য যান। ডিউটিতে গিয়ে তিনি দেখেন মাঠে জবির অংশে খনন করা হচ্ছে। বিষয়টি দেখে রুবেল মুঠোফোনে ভিডিও ধারণ করতে গেলে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন তাকে ধরে আটকে রাখে। এ সময় রুবেলের মোবাইলও নিয়ে যায় তারা। এভাবে রাত তিনটা পর্যন্ত তাকে আটকে রাখা হয়।

এ বিষয়ে রুবেল হোসেন বলেন, ডিউটিতে গিয়ে মাঠ খননের বিষয়টি দেখতে পাই। তখন ভিডিও করি মোবাইলে। কিন্তু এটি দেখতে পেয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন আমাকে রাত তিনটা পর্যন্ত আটকে রাখে। পরে তাকে রাত তিনটায় বাসায় যেতে দেয় এবং পরদিন সকালে আমার ফোন ফিরিয়ে দেওয়া হয়।

তিনি আরও বলেন, বিষয়টি গৌতম কুমার স্যারকে অবগত করেছি। তিনি বিষয়টি দেখবেন বলে আমাকে আশ্বস্ত করেছেন।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা কেন্দ্রের সহকারী পরিচালক গৌতম কুমার দাস বলেন, আমরা অভিযোগপত্র প্রক্টর দপ্তর ও রেজিস্ট্রার দপ্তরে জমা দিয়েছি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা কামাল বলেন, এ বিষয়ে একটি অভিযোগপত্র পেয়েছি। থানায়ও জিডি হয়েছে। আমরা পুলিশের সাথে যোগাযোগ করেছি। তারা যথাযথ ব্যবস্থা গ্রহন করবে।

নদীর তলদেশ দিয়ে ‘সাবমেরিন’ কৌশলে ইয়াবা পাচার, জব্দ ২ লাখ ২০…
  • ১৪ অক্টোবর ২০২৬
বিদ্যুৎ বিভাগের পরিচালক পদ নিয়ে মন্তব্য, সারজিসকে রাজনীতি ছ…
  • ১৪ অক্টোবর ২০২৬
নেতা-কর্মীদের ভীড়ে নিজ বিদ্যালয়ের অনুষ্ঠানে মঞ্চে ঠাঁই হলো…
  • ১৪ অক্টোবর ২০২৬
জনপ্রিয় ক্ষুদে কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু
  • ১৪ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুরে স্মার্টফোন বিস্ফোরণে ২ যুবক আহত
  • ১৪ অক্টোবর ২০২৬
চাঁদাবাজ ও ভূমি দখলবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির…
  • ১৪ অক্টোবর ২০২৬