ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলবে ৫ অক্টোবর

২৮ সেপ্টেম্বর ২০২১, ০৩:২০ PM
চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) আবাসিক হল খুলবে আগামী ৫ অক্টোবর। বিশ্ববিদ্যালয়ের স্নাতক চূড়ান্ত বর্ষ, স্নাতকোত্তর ও পিএইচডি শ্রেণির শিক্ষার্থীরা হলে থাকতে পারবেন। তবে হলে ওঠার জন্য প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত ১ (এক) ডোজ করোনাভাইরাসের টিকা নিতে হবে।  

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৫৫তম অধিবেশনে এসব সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির জনসংযোগ ও প্রটোকল উপ-পরিচালক খলিলুর রহমান।  

তিনি বলেন,শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে ৭ অক্টোবর থেকে। আগামী ১০ অক্টোবর সব শিক্ষার্থীর জন্য আবাসিক হল খুলে দেওয়া হবে। আর  ১৮ অক্টোবর থেকে সব শিক্ষার্থী স্বাস্থ্যবিধি মেনে সশরীরে ক্লাসে অংশ নিতে পারবেন।  

উপাচার্য অধ্যাপক ড. গৌতম বুদ্ধ দাশের সভাপতিত্বে একাডেমিক কাউন্সিলের অধিবেশনে বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, রেজিস্ট্রার, হল প্রভোস্ট, বিভাগীয় প্রধান ও প্রক্টরসহ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সহযোগী অধ্যাপকবৃন্দ অংশ নিয়েছেন।  

বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
close