প্রধানমন্ত্রীর জন্মদিনে খুলনা বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপন

২৮ সেপ্টেম্বর ২০২১, ০৩:০৭ PM
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ করছেন উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ করছেন উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন © টিডিসি ফটো

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদযাপন উপলক্ষে স্মারক বৃক্ষরোপণ কর্মসূচী পালন করেছে খুলনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সামনে একটি নাগলিঙ্গম গাছের চারা লাগিয়ে কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন।

বৃক্ষরোপণের প্রাক্কালে সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

উপাচার্য মাহমুদ হোসেন বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস পরিশ্রম করে চলেছেন। তাঁর বলিষ্ঠ নেতৃত্ব, দুরদর্শিতার কারণে দেশ উত্তরোত্তর সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। আমরা মহান আল্লাহর কাছে তাঁর দীর্ঘজীবন কামনা করি, যাতে তিনি দেশ ও জাতির কল্যাণে আরও সেবা করতে পারেন এবং দেশকে উন্নতির শিখরে নিয়ে যেতে পারেন।

উপাচার্য দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহবান জানিয়ে বলেন, শুধুমাত্র কথায় নয়, কাজের মাধ্যমে প্রমাণ করি। যে যার অবস্থানে থেকে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ি এবং প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করি।

উপ-উপাচার্য অধ্যাপক ড. মোসাম্মাৎ হোসনে আরা বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী অবিশ্রান্তভাবে কাজ করে যাচ্ছেন। আমরা প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু প্রত্যাশা করি, যাতে তিনি দেশকে আরও এগিয়ে নিতে পারেন।

কর্মসূচীতে সূচনা বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিনবৃন্দ এবং ছাত্র বিষয়ক পরিচালক উপস্থিত ছিলেন।

চড়া জাহাজ ভাড়ায় ভ্রমণ সক্ষমতা কমেছে পর্যটকদের, পদে পদে হয়রা…
  • ১৪ নভেম্বর ২০২৬
রাতে বাংলাদেশ-পাকিস্তান মহারণ, মোবাইলে খেলা দেখবেন যেভাবে
  • ১৪ নভেম্বর ২০২৬
দেশের বাজারে ফের কমল সোনার দাম, ভরিতে কত?
  • ১৪ নভেম্বর ২০২৬
এবার মাহদির বাসায় পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ
  • ১৪ নভেম্বর ২০২৬
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের ষষ্ঠ চ…
  • ১৪ নভেম্বর ২০২৬
এসএসসি পাসেই ফায়ার সার্ভিসের কোর্সে ভর্তির সুযোগ, আবেদন শুর…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950