রবীন্দ্র বিশ্ববিদ্যালয়

১৪ ছাত্রের চুল কেটে দেওয়ার প্রতিবাদে প্রশাসনিক ভবনে তালা

২৮ সেপ্টেম্বর ২০২১, ১২:৪৫ PM
বিক্ষোভ করছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

বিক্ষোভ করছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা © সংগৃহীত

শিক্ষকের নির্দেশে কাঁচি দিয়ে ১৪ শিক্ষার্থীর মাথার চুল কেটে দেয়ার ঘটনায় ক্লাস-পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর মহিলা ডিগ্রি কলেজে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় অভিযুক্ত শিক্ষকের বহিষ্কার দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা।

গত রোববার (২৬ সেপ্টেম্বর) দুপুরে সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের চেয়ারম্যানের নির্দেশে বিভাগটির ১৪জন শিক্ষার্থীর মাথার চুল কেটে দেয়া হয়। পরে তারা এ ঘটনার প্রতিবাদ জানালে তাদের বিভিন্ন ভয়-ভীতি দেখানো হয় বলে শিক্ষার্থীদের অভিযোগ।

              আরও পড়ুন: ১৪ ছাত্রের চুল কেটে দিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর

              আরও পড়ুন: চুল কাটার ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা

এ ঘটনায় এক ছাত্র ফেসবুকে স্টাটাস দিলে তাকে ডেকে নিয়ে বহিস্কারের হুমকি দেন ওই চেয়ারম্যান। অপমান সইতে না পেরে সোমবার রাতে নিজ কক্ষে আত্মহত্যার চেষ্টা চালান ওই ছাত্র।

এসব ঘটনা নিয়েই আজ সকালে ক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে তালা দিয়ে আন্দোলন শুরু করেছে।

টেলিটকের ৩৬ জুলাই অফারে স্বল্পমূল্যে ইন্টারনেট-টকটাইম ও সিম…
  • ১১ আগস্ট ২০২৬
৬ শিক্ষকের বিদ্যালয়ে ৫ পরিক্ষার্থী, ৪ জনই ফেল
  • ১১ আগস্ট ২০২৬
পুলিশের উপস্থিতিতে ৩ পাচারকারীকে গণপিটুনি ও চোলাই মদে আগুন
  • ১১ আগস্ট ২০২৬
এসএসসি ও সমমান পাস শিক্ষার্থীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলা…
  • ১১ আগস্ট ২০২৬
এসএসসি উত্তীর্ণদের একাদশে ভর্তি নিয়ে যা বলছে নটরডেম কলেজ
  • ১১ আগস্ট ২০২৬
উপাচার্যের আশ্বাসে অবরোধ তুলে নিলেন ববি শিক্ষার্থীরা
  • ১১ আগস্ট ২০২৬