রাজশাহী শিক্ষাবোর্ড সচিব ও উপ-পরিচালক লাঞ্ছনার প্রতিবাদে ঢাকা কলেজের নিন্দা

২৭ সেপ্টেম্বর ২০২১, ০৭:৩৩ PM
ঢাকা কলেজ শিক্ষক পরিষদের আয়োজনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়

ঢাকা কলেজ শিক্ষক পরিষদের আয়োজনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় © টিডিসি ফটো

কর্মচারীর কর্তৃক রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব ড. মো. মোয়াজ্জেম হোসেন ও উপ-পরিচালক (অর্থ ও হিসাব) মো. বাদশা হোসেন লাঞ্ছনার প্রতিবাদে ঢাকা কলেজে নিন্দা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা কলেজ শিক্ষক পরিষদের আয়োজনে শহীদ আ.ন.ম নজিব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আইকে সেলিম উল্লাহ খোন্দকারের সভাপতিত্বে প্রতিবাদ সভা পরিচালনা করেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ড. মো. আব্দুল কুদ্দুস সিকদার।

এসময় বক্তারা বলেন, শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের নানান সময়ে লাঞ্ছনা এবং নির্যাতনের শিকার হতে হয়। প্রতিটি ঘটনার পর উপযুক্ত এবং দৃষ্টান্তমূলক বিচার না হওয়ায় বারবার এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। একইভাবে রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব এবং উপ-পরিচালকের উপরও কর্মচারী ইউনিয়নের নেতা নামধারী কতিপয় দুষ্কৃতিকারী হামলা করেছে। এ ধরনের ঘটনা অত্যন্ত নিন্দনীয় এবং ধৃষ্টতাপূর্ণ। এছাড়াও শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের ওপর দুর্বৃত্তায়ন আর চলতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি জানান বক্তারা।

সভায় বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক এটিএম মইনুল হোসেন। তিনি বলেন, শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের ওপর হামলার পর যথোপযুক্ত বিচার না হওয়ায় বারবার এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। আমরা ইতোপূর্বেও দেখেছি অনেক ক্ষেত্রেই শিক্ষা ক্যাডার কর্মকর্তারা ন্যায়বিচার বঞ্চিত হয়েছে। আমরা চাই না এ ধরনের ঘটনা আর ঘটুক। অবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে।

এছাড়াও অনেক ক্ষেত্রেই শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের লাঞ্ছিত হতে হয় বলেও অভিযোগ করেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সেলিম উল্লাহ খোন্দকার। তিনি বলেন, কিছুদিন পরপরই দেখি আমাদের সহকর্মীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। অনেকেই অন্যায় আচরণের শিকার হয়েও মুখ বুজে তা সহ্য করতে হচ্ছে। এ ধরনের বৈষম্য থেকে বের হয়ে আসতে হবে। সবাই একসাথে ঐক্যবদ্ধ হয়ে দুর্বৃত্তদের রুখে দিতে হবে।

প্রতিবাদ সভায় শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের লাঞ্ছনার প্রতিবাদে নিন্দা প্রস্তাব পাশ করা হয় ও চারটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সেগুলো হলো-

১. রাজশাহী শিক্ষা বোর্ডে সংঘটিত ঘটনার তীব্র নিন্দা জানানো এবং অভিযুক্তদের বরখাস্তকরণ সহ তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের সহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান কে অনুরোধ করা।

২.ঢাকা কলেজ থেকে একটি প্রতিনিধিদল রাজশাহী শিক্ষা বোর্ডেরগমন করে শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের সাথে সংহতি প্রকাশ করা।

৩.ঘটনা পর্যবেক্ষণ করে পরবর্তীতে প্রয়োজনে কঠোর কর্মসূচি পালন করা।

৪. এবং সভায় গৃহীত সিদ্ধান্ত গুলো উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা।

প্রতিবাদ সভায় আরও বক্তব্য রাখেন কলেজের ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক পুরঞ্জয় বিশ্বাস, বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সানজিদা আক্তার, সৈয়দ আনোয়ার হোসেন, মোহাম্মদ নাছির উদ্দিন, ড. মো. জিল্লুর রহমান, আ ক ম রফিকুল আলম, মো. আলমগীর মিয়া, শিক্ষক পরিষদের কোষাধ্যক্ষ মো. ওবায়দুল করিম, আদনান হোসেন, মো. মনসুর আলীসহ প্রমূখ শিক্ষকবৃন্দ।

রাতে বাংলাদেশ-পাকিস্তান মহারণ, মোবাইলে খেলা দেখবেন যেভাবে
  • ১৪ নভেম্বর ২০২৬
দেশের বাজারে ফের কমল সোনার দাম, ভরিতে কত?
  • ১৪ নভেম্বর ২০২৬
এবার মাহদির বাসায় পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ
  • ১৪ নভেম্বর ২০২৬
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের ষষ্ঠ চ…
  • ১৪ নভেম্বর ২০২৬
এসএসসি পাসেই ফায়ার সার্ভিসের কোর্সে ভর্তির সুযোগ, আবেদন শুর…
  • ১৪ নভেম্বর ২০২৬
হঠাৎ কেনো ওজন বাড়ছে?
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950