জবির সেমিস্টার ফাইনাল পরীক্ষা পেছানোর দাবি

২৬ সেপ্টেম্বর ২০২১, ০৯:২০ PM
জবির সেমিস্টার ফাইনাল পরীক্ষা পেছানোর দাবি

জবির সেমিস্টার ফাইনাল পরীক্ষা পেছানোর দাবি © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সেমিস্টার ফাইনাল পরীক্ষা দুর্গা পূজার পর নেওয়ার দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। রবিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভাষাশহীদ রফিক ভবনের সামনে ‘সনাতনী শিক্ষার্থীবৃন্দ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়’ ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা জানান, পূজোর আগে আগামী ৭ অক্টোবরে যদি তাদের পরীক্ষা দেওয়ার জন্য ক্যাম্পাসে আসতে হয় তবে পরীক্ষার মধ্যেই আবার পরিবারের সঙ্গে পুজো উদযাপনের জন্য গ্রামে ফিরতে হবে।

তারা বলেন, ফলে পূজো শেষে তাড়াহুড়ো করে এসেই পরীক্ষায় বসতে হবে। অধিকাংশ বিভাগেই পুজোর একদিন পরেই পরীক্ষা রয়েছে। এতে শিক্ষার্থীদের ওপর মানবিক, শারীরিক ও অর্থনৈতিক চাপ পড়বে।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।

প্রসঙ্গত, আগামী ৭ অক্টোবর থেকে সশশরীরে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জবি প্রশাসন। তবে পূজার মধ্যে পরীক্ষার ডেট না দিতে আবেদন করা হলে পূজার আগে ও পরে বিভিন্ন বিভাগে তারিখ নির্ধারণ করে রুটিন দিয়েছে বিভিন্ন বিভাগ।

দেখে নেওয়ার হুমকি দিয়েছিল কিশোর গ্যাং, পরদিন মিলল প্রবাসী…
  • ১৪ অক্টোবর ২০২৬
ক্লাস শেষে স্কুলবাসের পেছনে দাঁড়িয়ে ছিল শিশুটি, সেই বাসের চ…
  • ১৪ অক্টোবর ২০২৬
ফুসফুসের ক্যানসারে আক্রান্ত পোপ লিও
  • ১৪ অক্টোবর ২০২৬
‎বিএনপিকে শেখ হাসিনার ভূতে ধরেছে: মামুনুল হক
  • ১৪ অক্টোবর ২০২৬
৭ পদে প্রায় অর্ধশত জনবল নিয়োগ দেবে কর অঞ্চল-কুমিল্লা
  • ১৪ অক্টোবর ২০২৬
ইবিতে পরীক্ষার খাতা হারানোর ঘটনায় কপাল পুড়ল পিওনের
  • ১৪ অক্টোবর ২০২৬