তালা ভেঙে হলে প্রবেশের হুঁশিয়ারি ইবি শিক্ষার্থীদের

২৬ সেপ্টেম্বর ২০২১, ০৭:৫০ PM
বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে শিক্ষার্থীদের সমাবেশ

বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে শিক্ষার্থীদের সমাবেশ © টিডিসি ফটো

চলতি মাসের মধ্যে হল-ক্যাম্পাস খোলার দাবিতে মশাল মিছিল করেছেন মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। রবিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় এলাকা থকে মশাল মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। এতে বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

মিছিলটি জিয়া মোড় এলাকা থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের সামনে এসে শেষ হয়। এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ক্যাম্পাস খোলার দাবিতে স্লোগান ও বক্তব্য দেন শিক্ষার্থীরা।

সমাবেশে ‘সব চলে সব হয়, শিক্ষার্থীরা শুধু ধুকে মরে’ ‘শিক্ষার্থীদের সাথে প্রহসন, মানিনা মানবোনা’ ‘শিক্ষা নিয়ে টালবাহনা চলবেনা’ ‘ছাত্র সমাজ এক হও, লড়াই করো’ ইত্যাদি স্লোগান দেন শিক্ষার্থীরা।

সমাবেশে মাস্টার্সের শিক্ষার্থী আব্দুর রউফ, একই বর্ষের রায়হান বাদশা রিপন, বাংলা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আলি আরমান রকি এবং আশিকুর রহমান বক্তব্য রাখেন। এছাড়া বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী মিছিল ও সমাবেশে অংশ নেন।

পড়ুন: সেপ্টেম্বরে হল-ক্যাম্পাস না খুললে তালা ভাঙার ঘোষণা

সমাবেশে বক্তারা বলেন, দেশের সব কিছু স্বাভাবিকভাবে চলছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের হল-ক্যাম্পাসগুলো বন্ধ করে রাখা হয়েছে। সরকার শিক্ষার্থীদের সাথে প্রহসন করছে। চলতি মাসের মধ্যে হল-ক্যাম্পাস খুলে দিতে হবে। সেপ্টেম্বরের মধ্যে ক্যাম্পাস খুলে না দিলে হলের তালা ভেঙে প্রবেশ করবেন বলেও এসময় শিক্ষার্থীরা হুঁশিয়ারি করেন।

মাস্টার্সের শিক্ষার্থী আব্দুর রউফ বলেন, বাংলাদেশের শিক্ষাব্যবস্থা নিয়ে টালবাহানা চলছে। অন্য বিশ্ববিদ্যালয় যেখানে ক্যাম্পাস খুলে পরীক্ষা নিচ্ছে সেখানে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাস খোলার সিদ্ধান্ত নিতে পারছেন না।

তিনি বলেন, যেহেতু সরকারের পক্ষ থেকে ঘোষণা এসেছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা চাইলে ক্যাম্পাস খুলতে পারবে। তাহলে তারা কেনো সিদ্ধান্ত নিতে পারছেন না? ক্যাম্পাস না খোলা পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব।

সদরঘাট ট্র্যাজেডি: দুই দিন পর মিরাজের লাশ উদ্ধার
  • ২০ মার্চ ২০২৬
বিদেশে প্রথমবারের ঈদ, স্মৃতি আর চোখের জলে ভরা মুহূর্ত
  • ২০ মার্চ ২০২৬
কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ বছরে বিনামূল্যে ১০৭…
  • ২০ মার্চ ২০২৬
'প্রত্যেকবার আমার জন্য বিপদে পড়তে হয়েছে এই মানুষটার'
  • ২০ মার্চ ২০২৬
শ্রমিকবান্ধব প্রধানমন্ত্রীর নির্দেশনা: বেতন-বোনাসে স্বস্তির…
  • ২০ মার্চ ২০২৬
দেশবাসীকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান প্রধানমন্ত্…
  • ২০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence