হল খোলাসহ দুই দাবিতে ইবি ছাত্রলীগের স্মারকলিপি

২২ সেপ্টেম্বর ২০২১, ০৬:২৯ PM
হল খোলাসহ দুই দাবিতে ইবি ছাত্রলীগের স্মারকলিপি

হল খোলাসহ দুই দাবিতে ইবি ছাত্রলীগের স্মারকলিপি © টিডিসি ফটো

শিক্ষার্থীদের টিকাদান নিশ্চিত করে দ্রুত সময়ের মধ্যে আবাসিক হল খোলাসহ দুই দাবিতে স্মারকলিপি দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ। বুধবার (২২ সেপ্টম্বর) দুপুরে উপাচার্যের পক্ষ থেকে স্মারকলিপি গ্রহণ করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান।

অন্য দুই দাবি হলো, ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোভিড-১৯ টিকাদান কেন্দ্র স্থাপন করা এবং বিশ্ববিদ্যালয়ের আভ্যন্তরীণ ভবন, আবাসিবক হলসূমহ, খেলার মাঠসহ পুরো ক্যাম্পাস পরিষ্কার পরিছন্ন করা।

স্মারকলিপিতে বলা হয়, অধিকাংশ শিক্ষার্থীরা নিজ উজেলায় প্রথম ডোজের টিকা নিয়েছেন। এরই মধ্যে পরীক্ষা শুরু হওয়ায় অনেকেই ক্যাম্পাসে চলে এসেছেন। এসব শিক্ষার্থীদের কথা বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ে টিকাদান কেন্দ্র স্থাপন করতে হবে।

স্মারকলিপি দেওয়ার সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতা তৌকির মাহফুজ মাসুদ, ফয়সাল সিদ্দীকি আরাফাত, বিপুল খান, শাহজালাল ইসলাম সোহাগ, হুসাইন মজুমদার সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার অফ দ্য ইয়ার ২০২৬-এর বিজয়ী ছবিগুলো
  • ১৪ অক্টোবর ২০২৬
সব হিসাব চুকিয়ে ঢাবি থেকে চূড়ান্তভাবে আলাদা হলো সেন্ট্রাল ই…
  • ১৪ অক্টোবর ২০২৬
নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধা…
  • ১৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হলো : র…
  • ১৪ অক্টোবর ২০২৬
জাতীয় মঞ্চে স্বর্ণজয় হাবিপ্রবির শিক্ষার্থী স্নেহার
  • ১৪ অক্টোবর ২০২৬
‎ঢাবি প্রক্টর অফিসে শিক্ষার্থীদের অবস্থান, তালা দেওয়ার আল্ট…
  • ১৪ অক্টোবর ২০২৬