ইবির ৬ বিভাগে নতুন সভাপতি

২২ সেপ্টেম্বর ২০২১, ০৬:২৫ PM
ইবির ৬ বিভাগে নতুন সভাপতি

ইবির ৬ বিভাগে নতুন সভাপতি © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছয় বিভাগে নতুন সভাপতি নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (২২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মু. আতাউর রহমান স্বাক্ষরিত পৃথক ছয়টি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। আগামী ৩ বছর তারা এই দায়িত্ব পালন করবেন।

নতুন দায়িত্বপ্রাপ্তরা হলেন, ল’ এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগে সাহিদা আখতার, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে রফিকুল ইসলাম, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগে শিমুল রায়, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে এ এইচ এম নাহিদ, সোশ্যাল ওয়েলফেয়ার বিভাগে শ্যাম সুন্দর সরকার এবং এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড জিওগ্রাফী বিভাগে ইনজামুল হক।

উল্লেখ্য, নবগঠিত বিভাগগুলোতে কোনো সহকারী অধ্যাপক না থাকায় এতদিন অনুষদীয় ডিন ও অন্য বিভাগের সিনিয়র শিক্ষকরা সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ সিন্ডিকেট সভায় নতুন সভাপতিরা সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি পাওয়ায় জ্যৈষ্ঠতার ভিত্তিতে তাদের এসব দায়িত্ব দেয়া হয়েছে।

‎বাহুবলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মাদ্রাসা শিক্ষার্থীর
  • ১৮ মার্চ ২০২৬
দেশের উন্নয়নে সমন্বিত উদ্যোগ জরুরি—নুরুল হক নুর
  • ১৮ মার্চ ২০২৬
ব্যারিস্টার মওদুদ আহমেদের ৫ম মৃত্যুবার্ষিকীতে আলোচনা ও দোয়া
  • ১৮ মার্চ ২০২৬
চাঁদপুর-৩ আসনের সাবেক এক এমপি মারা গেছেন
  • ১৮ মার্চ ২০২৬
ট্রাফিক ব্যবস্থাপনায় পোর্টেবল সিগন্যাল লাইট ব্যবহার পুলিশের
  • ১৭ মার্চ ২০২৬
রান্নাঘরে পাশাপাশি ওড়নায় ঝুলছিল মা-মেয়ের লাশ, অতঃপর...
  • ১৭ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence