আটকে থাকা পরীক্ষা অনলাইনে নিয়েছে কুবির ইংরেজি বিভাগ

১৬ সেপ্টেম্বর ২০২১, ০১:২২ PM
অনলাইনে পরীক্ষা নিচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ

অনলাইনে পরীক্ষা নিচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ © টিডিসি ফটো

করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন আটকে থাকা ২০১৭-১৮ শিক্ষাবর্ষের একটি কোর্সের চূড়ান্ত পরীক্ষা অনলাইনের মাধ্যমে নিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ইংরেজি বিভাগ।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত চতুর্থ সেমিস্টারের ২২৫নং কোর্সের ওই পরীক্ষাটি অনলাইন প্লাটফর্ম গুগল ক্লাসরুম ব্যবহার করে নেয়া হয়। পরীক্ষায় শতভাগ শিক্ষার্থী অংশ নিয়েছেন।

এ সময় পরীক্ষকের দায়িত্ব পালন করেন বিভাগের সহকারী অধ্যাপক শারমিন সুলতানা এবং রেনেসাঁ আহমেদ সায়মা।

বিভাগসূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ইংরেজি ১২তম ব্যাচের একটি কোর্সের পরীক্ষা করোনার কারণে আটকে ছিলো। পরে বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো অনলাইনে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নেয় বিভাগটি।

ইংরেজি ২২৫নং কোর্সের শিক্ষক ড. মোহা. হাবিবুর রহমান বলেন, এ পরীক্ষাটি অনেকদিন ধরেই ঝুলে ছিলো। ২০২০ সালের মার্চে এ সেমিস্টারের পরীক্ষা শুরু হয়। কিন্তু করোনার কারণে একটি কোর্সের পরীক্ষা বাকি থেকে যায়। তাই আমরা অনলাইনে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নেই।

বিভাগের প্রধান ড. বনানী বিশ্বাস বলেন, আমাদের জন্য সম্পূর্ণ চ্যালেঞ্জিং ছিলো বিষয়টা। আমরা গতকালও ট্রেনিং দিয়েছি শিক্ষার্থীদের। তবে এখন মোটেও কঠিন মনে হচ্ছে না। আমরা সফলভাবেই সম্পন্ন করেছি পরীক্ষা। খুশির কথা হলো, ব্যাচটির শতভাগ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে।

পরীক্ষাটি সফলভাবে শেষ করতে পারায় খুশির কথা জানিয়েছেন শিক্ষার্থীরাও।

 

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চা…
  • ১৪ নভেম্বর ২০২৬
স্বঘোষিত ‘নন-পলাতক’ আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দীন গ্রেপ্…
  • ১৪ নভেম্বর ২০২৬
যশোরে আওয়ামী লীগের নেতা আটক
  • ১৪ নভেম্বর ২০২৬
সাভার ক্যান্টনমেন্ট মর্নিং গ্লোরি স্কুলে শিক্ষকসহ বিভিন্ন প…
  • ১৪ নভেম্বর ২০২৬
ফের আর্জেন্টিনায় খেলবেন মেসি, সূচি চূড়ান্ত
  • ১৪ নভেম্বর ২০২৬
সাংবাদিকের বাড়ির সামনে কাফনের কাপড়, চিরকুটে হুমকি—‘ভালো হয়ে…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950