২৭ সেপ্টেম্বরের পর খুলবে বিশ্ববিদ্যালয়

১৪ সেপ্টেম্বর ২০২১, ০১:৫২ PM

© ফাইল ফটো

আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে সব বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের টিকার জন্য রেজিস্ট্রেশন কাজ শেষ করতে হবে। এরপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের একাডেমিক কাউন্সিলের অনুমোদন নিয়ে সশরীরে পাঠদান কার্যক্রম শুরু ও আবাসিক হল খুলতে পারবে।

আজ মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খোলা ও ক্লাসে পাঠদান শুরুর বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এবং বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বৈঠক থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

বৈঠকে বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে বলা হয়েছে, ২৭ সেপ্টেম্বরের পর কর্তৃপক্ষ চাইলে বিশ্ববিদ্যালয় খুলতে পারবে। সেক্ষেত্রে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল বৈঠক করে খোলার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে।

তাছাড়া যেসব শিক্ষার্থীদের জাতীয় পরিচয়পত্র নেই তারা জন্ম নিবন্ধন সনদের মাধ্যমে টিকার নিবন্ধন করতে পারবেন বলে বৈঠকে বলা হয়েছে। 

বৈঠকে শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয় খুলতে সিদ্ধান্ত নেবে একাডেমিক কাউন্সিল। তবে ২৭ সেপ্টেম্বরের আগে সব শিক্ষার্থীদের টিকার জন্য রেজিস্ট্রশন করতে হবে।

সমালোচনার পর দেয়ালে যোগ হলো বেগম রোকেয়াসহ দেশীয় ৩ গুণীর প্র…
  • ১৪ অক্টোবর ২০২৬
গরুর মাংস রান্নায় ‘মন্দিরের ইট’—জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসলে…
  • ১৪ অক্টোবর ২০২৬
এই হলো আমাদের এয়ারপোর্টের লোকাল বাস! ‘বেইমান বাংলাদেশ এয়া…
  • ১৪ অক্টোবর ২০২৬
কারাগারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার মৃত্যু
  • ১৪ অক্টোবর ২০২৬
দুই রুমমেটের ঝগড়া, আধা ঘণ্টা পর এক শিক্ষার্থীকে মারধরের অভি…
  • ১৪ অক্টোবর ২০২৬
নতুন কুঁড়ি স্পোর্টসে নিবন্ধন ১৬ লাখ ছাড়াল
  • ১৪ অক্টোবর ২০২৬