হৃদরোগে ইবি শিক্ষকের মৃত্যু

১৪ সেপ্টেম্বর ২০২১, ১২:২৪ AM
খোন্দকার আব্দুল্লাহ আল-হিল মাবুদ

খোন্দকার আব্দুল্লাহ আল-হিল মাবুদ © সংগৃহীত

হৃদরোগে আক্রান্ত হয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক খোন্দকার আব্দুল্লাহ আল-হিল মাবুদ (দারবিশ জুয়েল) মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )।

সোমবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল থেকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

জানা যায়, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার অবস্থার উন্নতি না হওয়ায় এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়ার পথে তিনি ইন্তেকাল করেন।

সোমবার রাত ১০টায় তার নিজ বাসস্থান কুষ্টিয়ার আমলাপাড়া সোনাপট্টি মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে রাত সাড়ে ১০টায় কুষ্টিয়া পৌর গোরস্থানে তাকে দাফন করা হয়েছে।

এদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. শেখ আব্দুস সালাম।

সমালোচনার পর দেয়ালে যোগ হলো বেগম রোকেয়াসহ দেশীয় ৩ গুণীর প্র…
  • ১৪ অক্টোবর ২০২৬
গরুর মাংস রান্নায় ‘মন্দিরের ইট’—জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসলে…
  • ১৪ অক্টোবর ২০২৬
এই হলো আমাদের এয়ারপোর্টের লোকাল বাস! ‘বেইমান বাংলাদেশ এয়া…
  • ১৪ অক্টোবর ২০২৬
কারাগারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার মৃত্যু
  • ১৪ অক্টোবর ২০২৬
দুই রুমমেটের ঝগড়া, আধা ঘণ্টা পর এক শিক্ষার্থীকে মারধরের অভি…
  • ১৪ অক্টোবর ২০২৬
নতুন কুঁড়ি স্পোর্টসে নিবন্ধন ১৬ লাখ ছাড়াল
  • ১৪ অক্টোবর ২০২৬