বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে বৈঠক মঙ্গলবার

১৩ সেপ্টেম্বর ২০২১, ১১:১১ PM
ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়

ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয় © লোগো

বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে আগামীকাল মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) আবারও উপাচার্য এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সঙ্গে বৈঠকে করবে শিক্ষা মন্ত্রণালয়। কোনো বিশ্ববিদ্যালয় ১৫ অক্টোবরের আগে তাদের ক্যাম্পাস পুনরায় খুলতে ইচ্ছুক কিনা তা নিয়ে বৈঠকে আলোচনা হবে বলে জানা গেছে।

আজ সোমবার (১৩ সেপ্টেম্বর) রাতে ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহ গণমাধ্যমকে জানান, মঙ্গলবার বিশ্ববিদ্যালয়গুলোর সামগ্রিক পরিস্থিতি নিয়ে বৈঠক হবে।

এর আগে গত ২৬ আগস্ট শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছিল, সেপ্টেম্বরের মধ্যে সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোভিড-১৯-এর টিকা দেওয়া হবে এবং ১৫ অক্টোবর থেকে বিশ্ববিদ্যাগুলো পর্যায়ক্রমে সশরীরে ক্লাস শুরু করবে।

কিন্তু, গত ৫ সেপ্টেম্বরের পর বিশ্ববিদ্যালয়গুলো পুনরায় খোলার বিষয়ে একটি আলোচনা শুরু হয়, সেসময় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ঘোষণা দিয়েছিলেন, ১২ সেপ্টেম্বর থেকে স্কুল-কলেজে সশরীরে ক্লাস চালু হবে।

সেদিন শিক্ষামন্ত্রী বলেছিলেন, অক্টোবরের মাঝামাঝিতে যেসব বিশ্ববিদ্যালয় পুনরায় চালু হওয়ার কথা, তারা চাইলে একাডেমিক কার্যক্রম শুরু করতে পারে। তবে, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের ওপর ন্যস্ত হবে।

জানা গেছে, মঙ্গলবারের বৈঠকে ইউজিসির শীর্ষ কর্মকর্তা এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে শিক্ষামন্ত্রী সভাপতিত্ব করবেন বলে আশা করা হচ্ছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ, কোভিড-১৯ সম্পর্কিত জাতীয় কারিগরি উপদেষ্টা কমিটি, ফেডারেশন অব বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, স্বাস্থ্য সেবা অধিদপ্তরসহ অন্যান্য প্রতিনিধিরাও বৈঠকে যোগ দেবেন।

সরকারি চাকরিতে শূন্য পদ কত, জানা গেল
  • ১৪ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলির ফল দ্রুত প্রকাশ করা উচিত: অধ্যক্ষ সেলিম ভূঁ…
  • ১৪ অক্টোবর ২০২৬
ভর্তি পরীক্ষায় নতুন উদ্যোগ, ২০ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে ‘স…
  • ১৪ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানের বয়স ১১৫ বছর, তবুও শতবর্ষীর তালিকায় স্থান…
  • ১৪ অক্টোবর ২০২৬
ছাত্র থেকে একই কলেজের বিভাগীয় প্রধান, সমাজকর্মের বই রচনায় খ…
  • ১৪ অক্টোবর ২০২৬
গাড়ির পেছন পেছন ফলো: দিল্লি পুলিশকে হাসির পাত্র বানাল ধ্রুব…
  • ১৪ অক্টোবর ২০২৬