ঢাকা কলেজে শিক্ষক পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে

১৩ সেপ্টেম্বর ২০২১, ০৩:১০ PM
ঢাকা কলেজে শিক্ষক পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ

ঢাকা কলেজে শিক্ষক পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ © টিডিসি ফটো

আগামী দুই বছরের জন্য শিক্ষক প্রতিনিধি নির্বাচন করতে ঢাকা কলেজে শিক্ষক পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। সোমবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলে দুপুর ২টা পর্যন্ত। এবারের শিক্ষক পরিষদের নির্বাচনে ৭টি পদে মোট ১৪ জন শিক্ষক‌ অংশগ্রহণ করেছেন।

শিক্ষক পরিষদে পদা‌ধিকার ব‌লে নির্বাচন ছাড়াই অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পর্যায়ক্রমে সভাপ‌তি ও সহ-সভাপ‌তির দায়িত্ব পালন করেন। এছাড়াও নির্বাচনে সাধারণ সম্পাদক পদে লড়ছেন তিন প্রার্থী।

তাঁরা হলেন, অর্থনীতি বিভাগের অধ্যাপক পারভীন সুলতানা হায়দার, ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল কুদ্দুস সিকদার (সাবেক কমিটির সাধারণ সম্পাদক) এবং বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো. আলমগীর মিয়া।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে লড়ছেন পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. শাহীন উদ্দিন এবং হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন। কোষাধ্যক্ষ পদে লড়ছেন পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. ওবাইদুল করিম (সাবেক কমিটির কোষাধ্যক্ষ) এবং আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ রহমতুল্লাহ। সেবা ও প্রকাশনা সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ফারহানা আফরোজা এবং ইংরেজি বিভাগের প্রভাষক আদনান হোসেন। ক্রীড়া ও বিনোদন সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক শ্রাবণী ধর এবং অর্থনীতি বিভাগের প্রভাষক মো. মাহমুদুর হাসান।

নির্বাহী সদস্য দুইজনের বিপরীতে রয়েছেন তিন প্রতিদ্বন্দ্বী। তাঁরা হলেন রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক নকুল চন্দ্র পাল, রসায়ন বিভাগের প্রভাষক আসলাম হোসেন এবং ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক মো. ফারুক হোসেন।

যথাযথ স্বাস্থ্যবিধি, সামাজিক দূরত্ব মেনে উৎসবমুখর পরিবেশে নির্বাচন চলছে বলে জানান সহকারী নির্বাচন কমিশনার ও গণিত বিভাগের সহকারী অধ্যাপক মো. রেজওয়ানুল ওয়ারিদ।

দ্যা ডেইলি ক্যাম্পাসকে তিনি বলেন, সকাল থেকেই যথাযথ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে উৎসবমুখর পরিবেশে শিক্ষকরা ভোট প্রদান করছেন। দুপুর দুইটায় ভোটগ্রহণ শেষ হয়েছে। এরপর সবার সামনে ভোট গণনা করে ফলাফল ঘোষণা করা হবে।

প্রসঙ্গত, নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনায় আরও দায়িত্ব পালন করছেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক পুরঞ্জয় বিশ্বাস (প্রধান নির্বাচন কমিশনার), হিসাব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. শওকত আলী, এবং অর্থনীতি বিভাগের প্রভাষক পল্লবী দে।

কোচিং শেষে ফেরার পথে শিশুকে হত্যা, লাশ পরিত্যক্ত ঘরে—হত্যা …
  • ১৪ নভেম্বর ২০২৬
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চা…
  • ১৪ নভেম্বর ২০২৬
স্বঘোষিত ‘নন-পলাতক’ আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দীন গ্রেপ্…
  • ১৪ নভেম্বর ২০২৬
যশোরে আওয়ামী লীগের নেতা আটক
  • ১৪ নভেম্বর ২০২৬
সাভার ক্যান্টনমেন্ট মর্নিং গ্লোরি স্কুলে শিক্ষকসহ বিভিন্ন প…
  • ১৪ নভেম্বর ২০২৬
ফের আর্জেন্টিনায় খেলবেন মেসি, সূচি চূড়ান্ত
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950