১৯ সেপ্টেম্বর খুলছে বদরুন্নেসা মহিলা কলেজের হল

১২ সেপ্টেম্বর ২০২১, ০৯:৩৮ PM
বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ

বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ © টিডিসি ফটো

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের আবাসিক শিক্ষার্থীরা হলে থাকতে পারবেন। রবিবার (১২ সেপ্টেম্বর) বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সাবিকুন নাহার স্বাক্ষরিত এক নোটিশে বিষয়টি নিশ্চিত করা হয়।

নোটিশে বলা হয়, আগামী ১৯ সেপ্টেম্বর (রবিবার) থেকে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের আবাসিক হল খুলে দেওয়া হবে। এই মুহূর্তে শুধুমাত্র দ্বাদশ শ্রেণি (২০১৯-২০), স্নাতক সম্মান ১ম বর্ষ (২০১৯-২০) ও স্নাতক সম্মান ৩য় বর্ষ (২০১৭-১৮) শিক্ষাবর্ষের আবাসিক শিক্ষার্থীরা হলে উঠতে পারবে।

হলে অবস্থান করার জন্য শিক্ষার্থীদের কোভিড-১৯ নেগেটিভ টেস্টের সনদ অবশ্য সাথে নিয়ে আসতে হবে। এছাড়াও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের জরুরী নির্দেশনা মেনে ও যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে হলে অবস্থান করতে হবে বলেও নোটিশে জানানো হয়।

এ বিষয়ে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সাবিকুন নাহার বলেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে নির্দেশনা অনুযায়ী আমরা হল খুলার সিদ্ধান্ত নিয়েছি। মাউশির নির্দেশনা অনুযায়ী ডেঙ্গু ও করোনা নিয়ন্ত্রণে যথাযথ পদক্ষেপ মেনেই আমরা হল খুলবো।

তিনি আরও বলেন, হল না খুলে দিলে বেশিরভাগ শিক্ষার্থীদেরই মেসে উঠতে হয়। সেখানে দেখা যাবে এক রুমে সাত-আট জন করে থাকবে। যার ফলে স্বাস্থ্যবিধি ভঙ্গ হবে। শিক্ষার্থীরা ঝুঁকির মধ্যে পড়ে যাবে। তাই শিক্ষার্থীদের কথা চিন্তা করেই আমরা শুধুমাত্র পরীক্ষার্থী ও যাদের নিয়মিত ক্লাস হবে তাদের জন্য হল খুলে দিচ্ছি।

শিক্ষককে লাঞ্ছিতের ঘটনায় ছাত্রদল নেতার ছাত্রত্ব বাতিলের দাব…
  • ০৭ মার্চ ২০২৬
ইসলামী ব্যাংকের বার্ষিক রিস্ক কনফারেন্স অনুষ্ঠিত
  • ০৭ মার্চ ২০২৬
কুড়িগ্রামে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় প্যান্ট পিস …
  • ০৭ মার্চ ২০২৬
রাসুল (স.) জীবনী নিয়ে সহজ ভাষায় বই লিখতে চান আসিফ নজরুল
  • ০৭ মার্চ ২০২৬
জ্বালানি তেল পাচার ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে নজরদারি বাড়িয…
  • ০৭ মার্চ ২০২৬
সৈনিক নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী, আবেদন এসএসসি পাসেই
  • ০৭ মার্চ ২০২৬