খুবিতে অনলাইন পরীক্ষায় শতভাগ উপস্থিতি

১২ সেপ্টেম্বর ২০২১, ০৩:৩২ PM
খুলনা বিশ্ববিদ্যালয়ে অনলাইনে পরীক্ষা গ্রহণ শুরু।

খুলনা বিশ্ববিদ্যালয়ে অনলাইনে পরীক্ষা গ্রহণ শুরু। © টিডিসি ফটো

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) সকল ডিসিপ্লিন ও ইনস্টিটিউটের স্নাতক, স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর শ্রেণির প্রথম বর্ষের প্রথম টার্মের চূড়ান্ত পরীক্ষা গ্রহণ অনলাইনে শুরু হয়েছে। রবিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টায় এই পরীক্ষা কার্যক্রম শুরু হয়। সকল স্কুল ও ডিসিপ্লিন থেকে জানানো হয় পরীক্ষার্থীদের শতভাগ উপস্থিতিতে অনলাইনে সফলভাবে পরীক্ষায় অংশগ্রহণ করা হয়েছে।

উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুল ও ডিসিপ্লিনে যান এবং অনলাইনে পরীক্ষা গ্রহণ কার্যক্রম প্রত্যক্ষ করেন। পরিদর্শনকালে স্ব স্ব স্কুলের ডিন ও চিফ ইনভিজিলেটরগণ তাঁকে স্বাগত জানান। পরিদর্শনকালে তিনি বিভিন্ন স্কুলের আওতাধীন বিভিন্ন ডিসিপ্লিনের অনলাইন পরীক্ষা সম্পর্কে অবহিত হন।

অনলাইন পরীক্ষা কার্যক্রম পরিদর্শন শেষে উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন বলেন, এটা আমাদের নতুন অভিজ্ঞতা। আমরা নতুন অধ্যায়ে প্রবেশ করলাম। এ অভিজ্ঞতা ভবিষ্যতে দুর্যোগ বা মহামারির মধ্যেও শিক্ষাকার্যক্রম অব্যাহত রাখার ক্ষেত্রে সহায়ক হবে। এক্ষেত্রে আমরা যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম হবো।

তিনি আরও বলেন, করোনা মহামারির কারণে একাডেমিক ক্ষেত্রে যে সময়টা পিছিয়ে আছে তার রিকভারি প্লান করতে হবে। প্রয়োজনে অনলাইন শিক্ষা কার্যক্রমের সহায়তায় তা পুষিয়ে নিতে হবে। উপাচার্য সফলভাবে অনলাইন পরীক্ষা কার্যক্রম গ্রহণে ডিন, ডিসিপ্লিন প্রধানসহ পরীক্ষার কাজে নিয়োজিত সকল শিক্ষক এবং আইসিটি সেল, পরীক্ষা নিয়ন্ত্রক দফতরকে আন্তরিক ধন্যবাদ জানান।

এ সময় উপাচার্যের সাথে বিভিন্ন স্কুলের ডিন ও চিফ ইনভিজিলেটর, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ডিসিপ্লিন প্রধান, পরীক্ষা নিয়ন্ত্রক (চলতি দায়িত্ব), জনসংযোগ ও প্রকাশনা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক উপস্থিত ছিলেন।

কোচিং শেষে ফেরার পথে শিশুকে হত্যা, লাশ পরিত্যক্ত ঘরে—হত্যা …
  • ১৪ নভেম্বর ২০২৬
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চা…
  • ১৪ নভেম্বর ২০২৬
স্বঘোষিত ‘নন-পলাতক’ আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দীন গ্রেপ্…
  • ১৪ নভেম্বর ২০২৬
যশোরে আওয়ামী লীগের নেতা আটক
  • ১৪ নভেম্বর ২০২৬
সাভার ক্যান্টনমেন্ট মর্নিং গ্লোরি স্কুলে শিক্ষকসহ বিভিন্ন প…
  • ১৪ নভেম্বর ২০২৬
ফের আর্জেন্টিনায় খেলবেন মেসি, সূচি চূড়ান্ত
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950