ধামরাইয়ে নদীতে ডুবে স্কুল ছাত্র নিহত

১১ সেপ্টেম্বর ২০২১, ১২:৩৪ PM
নিহত রাফিউল ইসলাম রাফি

নিহত রাফিউল ইসলাম রাফি © সংগৃহীত

ঢাকার ধামরাইয়ে বাবা-মায়ের সঙ্গে বেড়াতে এসে বংশী নদীতে ডুবে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। শুক্রবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ধামরাই সদর ইউনিয়নের হাজিপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ রাফিউল ইসলাম রাফি (১৩) ধামরাই সরকারি হার্ডিঞ্জ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী এবং পৌরসভার বরাতনগর এলাকার মো. মনিরুজ্জামানের ছেলে।

শনিবার সকালে তার লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সোহেল রানা।

ধামরাই ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বিকেলের দিকে হাজিপুরে বাবা-মায়ের সঙ্গে বংশী নদী দেখতে যায় রাফি। পরে বাবা-মা নৌকায় ঘুরতে গেলে সে নদীর পাড়ে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলো। আড্ডার একপর্যায়ে সে পানিতে পড়ে যায়। এ সময় সঙ্গে থাকা তার চাচাতো ভাই তাকে উদ্ধার করতে পানিতে লাফিয়ে পড়লে সেও স্রোতে ভেসে যেতে থাকে। এসময় উপস্থিত লোকজন রাফির চাচাতো ভাইকে উদ্ধার করতে পারলেও রাফি তলিয়ে যায়।

এরপর স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। কিন্তু তাদের ডুবুরি দল অন্যত্র ব্যস্ত থাকায় আসতে দেরী হয়। পরে শনিবার সকালে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

এ বিষয়ে ফায়ার সার্ভিস কর্মকর্তা সোহেল রানা বলেন, আমাদের এখানে কোনো ডুবুরি নেই। তাই ঢাকা থেকে ডুবুরি ইউনিট এসে উদ্ধার কাজ পরিচালনা করেছে।

ট্যাগ: মৃত্যু
এনসিপিতে যোগ দিচ্ছেন ইসহাক সরকার
  • ১৯ এপ্রিল ২০২৬
ফেসবুকে মতপ্রকাশের জেরে তুলে নেওয়া রাষ্ট্রীয় ফ্যাসিবাদের পু…
  • ১৯ এপ্রিল ২০২৬
শেষ বৈঠকের ছবি দিয়ে আপ বাংলাদেশকে বিদায় জানালেন রাফে
  • ১৯ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ও চীনের মধ্যে কৃষি প্রযুক্তি, শিল্প উন্নয়ন ও দক্ষত…
  • ১৯ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দাম বাড়ানোয় জামায়াতের আমিরের ক্ষোভ
  • ১৮ এপ্রিল ২০২৬
হামে আক্রান্ত শিশুর মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে প্রধানমন্…
  • ১৮ এপ্রিল ২০২৬