প্রফেশনাল কোর্স

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু কাল

১১ সেপ্টেম্বর ২০২১, ০৮:২২ AM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রফেশনাল কোর্সে আগামীকাল ১২ সেপ্টেম্বর (রবিবার) থেকে অনলাইনে ভর্তির প্রাথমিক আবেদন শুরু হচ্ছে। চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত।

এই শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের অনলাইন ক্লাস আগামী ২০ অক্টোবর শুরু হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. ফয়জুল করিম এসব কথা জানিয়েছেন।

তিনি জানান, অনলাইনে প্রাথমিক আবেদন আগামীকাল ১২ সেপ্টেম্বর বিকাল ৪টায় শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত চলবে। ওই কোর্সে ভর্তি হতে আগ্রহী প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে আবেদন ফরম পূরণ করতে হবে।

ফয়জুল করিম বলেন, আবেদন ফি কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ২৯ সেপ্টেম্বরের মধ্যে অবশ্যই জমা দিতে হবে। এই শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের অনলাইন ক্লাস ২০ অক্টোবর ২০২১ তারিখ থেকে শুরু হবে।

মা হারা শিশুকে কোলে নিলেন ডিসি, দিলেন আর্থিক সহায়তা ও নতুন …
  • ১৪ অক্টোবর ২০২৬
কুমিল্লায় জামায়াতের দুই পক্ষের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর ও ককটেল …
  • ১৪ অক্টোবর ২০২৬
রাবির জুলাই ৩৬ হলে ‘মুক্তবাক’ বিতর্ক ও সাহিত্য ক্লাবের যাত্…
  • ১৪ অক্টোবর ২০২৬
৪০০ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা মান্দানা
  • ১৪ অক্টোবর ২০২৬
সচিবালয় স্থানান্তরের সিদ্ধান্ত, শেকৃবির ক্লাস-পরীক্ষা বর্জন…
  • ১৪ অক্টোবর ২০২৬
সরকারি চাকরিতে শূন্য পদ কত, জানা গেল
  • ১৪ অক্টোবর ২০২৬