বেরোবি শিক্ষক-শিক্ষার্থীকে কুপিয়ে জখম, টাকা-মোবাইল ছিনতাই

১০ সেপ্টেম্বর ২০২১, ০৫:১২ PM
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক ও এক ছাত্রকে কুপিয়ে আহত করেছে ছিনতাইকারীরা। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে। ছিনতাইকারীরা তাদের কাছ থেকে টাকা ও মুঠোফোন ছিনিয়ে নিয়ে গেছে।

ছিনতাইকারীদের হামলায় আহত দুজন হলেন ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষক মনিরুজ্জামান মজনু ও জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ছাত্র পরাগ মাহমুদ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার আলতাব হোসেন বলেন, ছিনতাইকারীদের হামলায় আহত শিক্ষক ও ছাত্রকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছিনতাইকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্র জানায়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে স্থানীয় রালবাগ এলাকায় রাত ১টার দিকে শিক্ষক মনিরুজ্জামানকে ছুরি দিয়ে আঘাত করে টাকা ও মোবাইল ফোন নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয় লোকজনের উদ্যোগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

পরে রাত আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর ফটকের সামনে শিক্ষার্থী পরাগকে তিন তরুণ পথরোধ করে। এরপর তারা তাকে কুপিয়ে মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরাগ মাহমুদ পার্ক মোড় একলার একটি ছাত্রাবাস থেকে সর্দারপাড়া এলাকায় তার এক বন্ধুর ছাত্রাবাসে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী বলেন, ‘কয়েকজন ছিনতাইকারী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে কুপিয়ে তার মোবাইল ফোন ও কিছু টাকা ছিনিয়ে নেয়।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরুর মাংস ইস্যু নিয়ে বিবৃতি দিল প্রশ…
  • ১৪ অক্টোবর ২০২৬
যশোর সিটি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদককে ছুরিকাঘাত
  • ১৪ অক্টোবর ২০২৬
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দুই শিক্ষকের মারামারি, তদন্ত কমিট…
  • ১৪ অক্টোবর ২০২৬
মা হারা শিশুকে কোলে নিলেন ডিসি, দিলেন আর্থিক সহায়তা ও নতুন …
  • ১৪ অক্টোবর ২০২৬
কুমিল্লায় জামায়াতের দুই পক্ষের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর ও ককটেল …
  • ১৪ অক্টোবর ২০২৬
রাবির জুলাই ৩৬ হলে ‘মুক্তবাক’ বিতর্ক ও সাহিত্য ক্লাবের যাত্…
  • ১৪ অক্টোবর ২০২৬