গবেষণা সহযোগিতায় বিসিএসআইআর ও জবির চুক্তি

০৯ সেপ্টেম্বর ২০২১, ০৫:১১ PM
 বিসিএসআইআর ও জবির চুক্তি

বিসিএসআইআর ও জবির চুক্তি © ফাইল ছবি

গবেষণা কাজে সহযোগিতার লক্ষ্যে বাংলাদেশ বিজ্ঞান ও গবেষণা শিল্প পরিষদ (Bangladesh Council Of Scintific and Industrial Research-(BCSIR) এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাঝে সমঝোতা চুক্তি সাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার  (৯ সেপ্টেম্বর) ধানমন্ডিতে BCSIR এর কার্যালয়ে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

এ সময় বাংলাদেশ বিজ্ঞান ও গবেষণা শিল্প পরিবষদ এর পক্ষে প্রতিষ্ঠানের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ আফতাব আলী শেখ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক চুক্তিতে স্বাক্ষর করেন।

এছাড়াও বাংলাদেশ বিজ্ঞান ও গবেষণা শিল্প পরিষদের পক্ষে সচিব শাহ্ আবুল তারিক ও উক্ত সংস্থার ঢাকার পরিচালক ড. মো. সারওয়ার জাহান এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান ও পরিচালক (গবেষণা) অধ্যাপক ড. পরিমল বালা স্বাক্ষী হিসেবে চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. চঞ্চল কুমার বোস, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রবীন্দ্রনাথ মন্ডল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ নূরে আলম আব্দুল্লাহ সহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এই চুক্তি আওতায় বাংলাদেশ বিজ্ঞান ও গবেষণা শিল্প পরিবষদ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভৌত ও রাসয়ন বিজ্ঞান, জীব বিজ্ঞান এবং ভূগোল ও পরিবেশ বিজ্ঞানের শিক্ষক ও গবেষক, শিক্ষার্থীরা- গবেষণা প্রকল্প বাস্তবায়ন; প্রযুক্তিগত ও বৈজ্ঞানিক তথ্যের আদান-প্রদান; জার্নালের আদান প্রদান; যৌথ উদ্যোগে বিভিন্ন বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সেমিনার, সিম্পোজিয়াম ও কনফারেন্সের আয়োজন; উচ্চতর গবেষণার ক্ষেত্রে গবেষক ও শিক্ষার্থীদের পোস্ট গ্র্যাজুয়েট, এম.ফিল ও পিএইচডি ডিগ্রির যৌথ তত্ত্বাবধান; উভয় প্রতিষ্ঠানের রিসোর্স পার্সন, গবেষক ও শিক্ষার্থীদের সংশ্লিষ্ট অত্যাধুনিক গবেষণাগার ব্যবহার; BCSIR ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মাঝে নিয়মিত পরিদর্শন; যৌথ প্রকাশনা ও যৌথ প্রকল্পের মাধ্যমে অর্জিত ফলাফলের Patents প্রক্রিয়াকরণ এবং এছাড়া যৌথ উদ্দেশ্য অর্জনে যে কোন সহযোগিতা লাভ করবেন।

রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ …
  • ১৪ অক্টোবর ২০২৬
কারিগরিতে এক বছরে এক হাজার প্রতিষ্ঠান বাড়লেও শিক্ষার্থী কমে…
  • ১৪ অক্টোবর ২০২৬
দুঃখপ্রকাশ করল জগন্নাথ বিশ্ববিদ্যালয়
  • ১৪ অক্টোবর ২০২৬
ম্যাডামের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট, দেড় মাস পর মুজিবকে সনদ …
  • ১৪ অক্টোবর ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরুর মাংস ইস্যু নিয়ে বিবৃতি দিল প্রশ…
  • ১৪ অক্টোবর ২০২৬
যশোর সিটি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদককে ছুরিকাঘাত
  • ১৪ অক্টোবর ২০২৬