সহকর্মীকে যৌন নির্যাতন, খুবির সেই শিক্ষককে সাময়িক অব্যাহতি

০৯ সেপ্টেম্বর ২০২১, ০১:০৩ PM
সহকর্মীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে

সহকর্মীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে © সংগৃহীত

এক নারী সহকর্মীকে যৌন নির্যাতনের অভিযোগে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক ছোটন দেবনাথকে একাডেমিক কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন প্রতিরোধ সেল অভিযোগটির তদন্ত করছে জানিয়ে সেলের প্রধান তাসলিমা খাতুন বলেন, বিষয়টি অত্যন্ত গোপনীয়। এটি তদন্তাধীন থাকায় বিস্তারিত বলা যাচ্ছে না।

জানা গেছে, চলতি বছরের ২৬ জানুয়ারি রাতে ছোটনের ভাড়া বাসায় ডেকে নিয়ে ওই নারী শিক্ষককে যৌন নির্যাতন করেন। পরে ঘটনার জন্য ছোটন দেবনাথ ওই নারী শিক্ষকের কাছে ক্ষমাও চেয়েছেন। সম্প্রতি ঘটনাটি নিয়ে ছোটন পুনরায় ‘ব্লাকমেইল’ করার চেষ্টা করলে ওই নারী শিক্ষক বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন প্রতিরোধ সেলের কাছে লিখিতভাবে অভিযোগ করেন।

গত বৃহস্পতিবার ওই অভিযোগ পাওয়ার পর শনিবার বৈঠক করে ব্যাপারটি তদন্ত করার সিদ্ধান্ত নেয় যৌন নিপীড়ন প্রতিরোধ সেল। আর তদন্ত চলাকালীন ছোটন দেবনাথকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।  

এ ব্যাপারে জানার জন্য ওই নারী শিক্ষকের সঙ্গে কথা বলা যায়নি।

আর শিক্ষক ছোটন দেবনাথ দাবি করেন, তার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে এখনো বিস্তারিত তিনি জানেন না। তবে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক অব্যাহতির খবরটি তিনি ‍শুনেছেন।

সাবিন অ্যাওয়ার্ডস-২০২৬ পাচ্ছেন বাংলাদেশি বিজ্ঞানী সেঁজুতি স…
  • ২৫ মার্চ ২০২৬
কলেজের ল্যাব সহকারীদের গ্রেড বৈষম্য নিরসনের আশ্বাস শিক্ষামন…
  • ২৫ মার্চ ২০২৬
ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলাকে ‘অন্যায় ও অবৈধ …
  • ২৫ মার্চ ২০২৬
গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত
  • ২৫ মার্চ ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখ…
  • ২৫ মার্চ ২০২৬
মানবাধিকার, গুম প্রতিরোধ, গণভোট অধ্যাদেশ বাতিল চায় সরকার, ক…
  • ২৫ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence