কুবিতে সশরীরে চূড়ান্ত পরীক্ষা শুরু

০৯ সেপ্টেম্বর ২০২১, ১১:২৪ AM
কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

করোনাভাইরাস সংক্রমণের কারণে আটকে থাকা স্নাতকোত্তর এবং স্নাতক শেষ বর্ষের চূড়ান্ত পরীক্ষা সশরীরে শুরু হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি)। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের অনুষদগুলোতে স্নাতকোত্তর ও স্নাতক শেষ বর্ষের চূড়ান্ত পরীক্ষা শুরু হয়।

পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরসূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুই শিফটে ১১টি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরমধ্যে স্নাতকের চতুর্থ বর্ষের ৫টি এবং স্নাতকোত্তেরর ৬টি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এছাড়াও পরীক্ষাকে কেন্দ্র করে পরীক্ষাকে কেন্দ্র করে ক্যাম্পাসে অযথা আড্ডা ও গণজমায়েতে না করার নির্দেশনা, বিশ্ববিদ্যালয়ে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা, ক্যাম্পাসে মাস্ক পড়া বাধ্যতামূলকসহ বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ নূরুল করিম চৌধুরী বলেন, আজকে সকালের শিফটে ৬টি চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সুন্দরভাবে পরীক্ষা কার্যক্রম চলছে।

প্রসঙ্গত, গত ২৯ আগস্ট অগ্রাধিকারের ভিত্তিতে শুধু স্নাতকোত্তরের পরীক্ষা নেয়ার ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরবর্তীতে শিক্ষার্থীদের দাবির মুখে ৩১ আগস্ট স্নাতকোত্তরের পাশাপাশি স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের পরীক্ষা নেয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়।

রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ …
  • ১৪ অক্টোবর ২০২৬
কারিগরিতে এক বছরে এক হাজার প্রতিষ্ঠান বাড়লেও শিক্ষার্থী কমে…
  • ১৪ অক্টোবর ২০২৬
দুঃখপ্রকাশ করল জগন্নাথ বিশ্ববিদ্যালয়
  • ১৪ অক্টোবর ২০২৬
ম্যাডামের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট, দেড় মাস পর মুজিবকে সনদ …
  • ১৪ অক্টোবর ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরুর মাংস ইস্যু নিয়ে বিবৃতি দিল প্রশ…
  • ১৪ অক্টোবর ২০২৬
যশোর সিটি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদককে ছুরিকাঘাত
  • ১৪ অক্টোবর ২০২৬