ডেঙ্গু আক্রান্ত হয়ে জবি শিক্ষার্থীর মৃত্যু

০৯ সেপ্টেম্বর ২০২১, ১১:৪৮ AM
আল-আমিন লেবু ও জবি লোগো

আল-আমিন লেবু ও জবি লোগো © ফাইল ফটো

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বাংলা বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী আল-আমিন লেবু মারা গেছেন।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) ভোরে মিরপুরে নিজ মেসে তিনি মারা যান। তার গ্রামের বাড়ি বগুড়া জেলার নন্দীগ্রাম থানায়।

বিষয়টি নিশ্চিত করে আল-আমিনের সহপাঠী বাংলা বিভাগের শিক্ষার্থী মো. তানভীর ইসলাম বলেন,আমরা এক রুমেই থাকতাম। সে অনেক কষ্ট করে এই পড়াশোনা করত। গতকাল ফেসবুকে আল-আমিন তার জ্বরের কথা লিখে একটি পোস্ট দিয়েছিল। সেই পোস্ট দেখে আমি ফোন দিয়ে ডাক্তার দেখানোর কথা বলি। আমাদের বাসার সামনেই আজমল হাসপাতাল। ভোরে অবস্থা খারাপ হলে রুমের বাকি সবাই তাকে ডা. আজমল হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেG কিন্তু হাসপাতালে যাওয়ার পূর্বেই সে মারা যায়। এবং মৃত্যুর পর টেস্ট করে জানা জায় তার ডেঙ্গু হয়েছিলো।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. পারভীন আক্তার জেমী বলেন, কিছুক্ষণ আগে বিষয়টি জেনেছি।নিজ বিভাগের একজন শিক্ষার্থী মারা যাওয়া মানে নিজের সন্তান হারানো। বিষয়টি বেদনাদায়ক।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, বাংলা বিভাগের একজন শিক্ষার্থী মারা যাওয়ার বিষয়টি জানতে পেরেছি।প্রচন্ড জ্বরে আক্রান্ত ছিল সে। কিছুক্ষণ পর আল-আমিনের লাশ নিয়ে তার পরিবার বগুড়ার উদ্দেশ্য রওনা দিবে।বিশ্ববিদ্যালয় থেকেই লাশ পরিবহনের ব্যবস্থা করা হয়েছে।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি: রূপান্তরের এই মুহূর্তে আমাদের …
  • ০৬ এপ্রিল ২০২৬
আদালতে আর এস ফাহিমের আইনজীবী থেকে টাকা, বরখাস্ত হলেন সেই পু…
  • ০৬ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন ডা. জুবাইদা
  • ০৬ এপ্রিল ২০২৬
ডিভোর্সেও উৎসব, ব্যান্ড বাজিয়ে মিষ্টিমুখ করে মেয়েকে ঘরে ফির…
  • ০৬ এপ্রিল ২০২৬
জামায়াতের এমপি আরমানের ‌‘নির্দেশনায়’ অধ্যক্ষকে হেনস্থা, ছাত…
  • ০৬ এপ্রিল ২০২৬
বিএমইউ’র নতুন উপাচার্য ডা. এফ এম সিদ্দিকীর দায়িত্বগ্রহণ
  • ০৬ এপ্রিল ২০২৬
close