আগের অফিস সময়ে ফিরছে ইসলামী বিশ্ববিদ্যালয়

০৯ সেপ্টেম্বর ২০২১, ০৯:৩৯ AM
ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

সশরীরে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য পূর্বের অফিস সময়ে ফিরে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্তৃপক্ষ। আগামী ১২ সেপ্টেম্বর থেকে অফিসসমূহ আগের নিয়মে সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত কার্যক্রম চালাবে।  

বুধবার (৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের তত্ত্বীয়, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষাগুলো সশরীরে অনুষ্ঠিত হবে। এসব পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য অফিসসমূহ আগের নিয়মে (সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৪টা) নির্ধারণ করা হয়েছে।

করোনাভাইরাসের কারণে একাডেমিক কাজ বন্ধ থাকলেও সীমিত পরিসরে বিভিন্ন দাপ্তরিক কাজ চালু রেখেছে ইবি কর্তৃপক্ষ। শুরুতে সকাল ১১ টা থেকে ২টা পর্যন্ত অফিস ছিলো। পরে সকালের দিকে আরও এক ঘন্টা বাড়িয়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত করা হয়।

গত ৪ সেপ্টেম্বর আবাসিক হল বন্ধ রেখে সশরীরে পরীক্ষা গ্রহণের অনুমোদন দিয়ে কর্তৃপক্ষ জানায়, ওইদিন থেকে যেকোনো বিভাগ চাইলেই সশরীরে পরীক্ষা নিতে পারবে। এরপরই পূর্বের অফিস সময়ে ফিরে যাবার এই ঘোষণা এলো।

রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ …
  • ১৪ অক্টোবর ২০২৬
কারিগরিতে এক বছরে এক হাজার প্রতিষ্ঠান বাড়লেও শিক্ষার্থী কমে…
  • ১৪ অক্টোবর ২০২৬
দুঃখপ্রকাশ করল জগন্নাথ বিশ্ববিদ্যালয়
  • ১৪ অক্টোবর ২০২৬
ম্যাডামের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট, দেড় মাস পর মুজিবকে সনদ …
  • ১৪ অক্টোবর ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরুর মাংস ইস্যু নিয়ে বিবৃতি দিল প্রশ…
  • ১৪ অক্টোবর ২০২৬
যশোর সিটি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদককে ছুরিকাঘাত
  • ১৪ অক্টোবর ২০২৬