ছাত্রলীগের উদ্যোগে ঢাকা কলেজে করোনা প্রতিরোধক বুথ

০৮ সেপ্টেম্বর ২০২১, ০৮:০৩ PM
বুথ স্থাপন কার্যক্রমের উদ্ধোধন করেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার

বুথ স্থাপন কার্যক্রমের উদ্ধোধন করেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার © টিডিসি ফটো

ঢাকা কলেজে ছাত্রলীগের উদ্যোগে করোনা প্রতিরোধক বুথ স্থাপন করা হয়েছে। বুধবার (৮ সেপ্টেম্বর) বিকাল ৫টায় ঢাকা কলেজ ক্যাম্পাসের দুটি পয়েন্টে বুথ স্থাপন করা হয়। ঢাকা কলেজ ক্যাম্পাসের মূল ফটকের সামনে এবং প্রশাসনিক ভবনের সামনে স্থাপিত এই দুটি করোনা প্রতিরোধক বুথ থেকে বিনামূল্যে শিক্ষার্থী ও দর্শনার্থীরা স্যানিটাইজার এবং মাস্ক নিতে পারবে।

বুথ স্থাপন কার্যক্রমের উদ্ধোধন করেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার। এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর এ.টি.এম মইনুল হোসেন, উত্তর ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক ওবায়দুল করিম, প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শরীফা সুলতানা সহ কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ।

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক এইচ এম রোমান মাহমুদ বলেন, করোনাকালীন সময়ের সাধারণ মানুষের পাশে বাংলাদেশ ছাত্রলীগ নিবেদিত প্রাণ হয়ে কাজ করেছে। এই মুহূর্তে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হচ্ছে তাই শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার নিশ্চিতেও বাংলাদেশ ছাত্রলীগের এই উদ্যোগ।

সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি শুভ্রদেব হালদার বাপ্পি বলেন, করোনার শুরু থেকেই বাংলাদেশ ছাত্রলীগ সারাদেশে সেবা কার্যক্রম পরিচালনা করছে। সারাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ছাত্রলীগের করোনা সুরক্ষা বুথ স্থাপন করা হয়েছে। তারই ধারাবাহিকতায় ঢাকা কলেজেও দুটি করোনা সুরক্ষা বুথ স্থাপন করা হলো। এছাড়াও প্রয়োজন সাপেক্ষে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আরো সুরক্ষা বুথ স্থাপন করা হবে বলেও জানান তিনি।

এছাড়াও এসময় ঢাকা কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শেখ মিঠুন, আহ্বায়ক কমিটির সদস্য শাহীন সাদেক মির্জা, জাহিদ হাসান, জসীম উদ্দিন, আশিকুজ্জামান রানাসহ কলেজ ছাত্রলীগে কর্মী জাকির, শরীফ, রবিন, বেলাল, শুভ, টিপু,মাহমুদ, মুস্তাফিজ, মুরাদ, মৃদুল, সোহেল সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

সাতক্ষীরায় সংসদের পর উপজেলা নির্বাচনেও একচ্ছত্র আধিপত্য চায়…
  • ১৯ মার্চ ২০২৬
রাবি ক্যাম্পাসেই ঈদ তিন শতাধিক শিক্ষার্থীর, থাকছে বিশেষ উপহ…
  • ১৯ মার্চ ২০২৬
নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ায় যাত্রীদের জন্য বিকল্প ট্র…
  • ১৯ মার্চ ২০২৬
মায়ের সঙ্গে ঝগড়া, শিশুকে হত্যার পর গাছে ঝুলিয়ে রাখলেন চাচি
  • ১৯ মার্চ ২০২৬
দায়িত্বের কাছে ইচ্ছেগুলো হার মেনে যায়
  • ১৯ মার্চ ২০২৬
ঈদের আগে দেশে সোনার দামে বড় পতন, ভরি কত?
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence