পরীক্ষায় বসা হলো না তিতুমীর কলেজ ছাত্র রাকিবের

০৮ সেপ্টেম্বর ২০২১, ১১:০২ AM
আর এইচ রাকিব

আর এইচ রাকিব © সংগৃহীত

সব প্রস্তুতি ঠিকঠাকই চলছিলো। আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবার কথা ছিলো মাস্টার্স ফাইনাল পরীক্ষা। কিন্তু তার দুদিন আগেই ডেঙ্গু কেড়ে নিল তিতুমীর কলেজ ছাত্র রাকিবের প্রাণ। 

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সরকারি তিতুমীর কলেজের ব্যবস্থাপনা বিভাগের স্নাতকোত্তর (২০১৭-১৮) শ্রেণীর শিক্ষার্থী আর এইচ রাকিব (২৫)।  

গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের স্নাতকোত্তর চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনাভাইরাসের কারণে সেই পরীক্ষা হচ্ছে এবছর। দীর্ঘ প্রতীক্ষার পর পরীক্ষার ক্ষণ সামনে চলে এলেও রাকিবের অপেক্ষার আর শেষ হলো না।

ময়মনসিংহের ছেলে রাকিব ঢাকার খিলগাঁওয়ে পরিবারের সঙ্গে থাকতেন। সম্প্রতি জ্বরে আক্রান্ত হলে রক্ত পরীক্ষায় তার ডেঙ্গু সংক্রমণের বিষয়টি জানা যায়। পরে তাকে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছিলো। কিন্তু সবইকে কাঁদিয়ে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে রাকিব।

একমাত্র ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ রাকিবের মা-বাবা। পরিবার জানিয়েছে, গ্রামের বাড়িতেই হয়েছে রাকিবের শেষ ঠিকানা।

রাকিবের বন্ধু মো. নিশাদ বলেন, সোমবার রাকিবের সঙ্গে কথা হলে বলেছিল ও (রাকিব) ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। তবে স্বাভাবিক ছিল। অথচ ২৪ ঘণ্টা যেতে না যেতেই রাকিব এখন আমাদের সবার ধরাছোঁয়ার বাইরে।

আরেক সহপাঠী মেহেদী হাসান বলেন, স্কুল থেকে একসঙ্গে আমরা পড়ালেখা করেছি। পড়ালেখার পাশাপাশি স্বাবলম্বী হওয়ার চেষ্টা ছিল ওর মধ্যে। মাঝে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কিছুদিন চাকরিও করেছে সে।

রাকিবের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে তিতুমীর কলেজে। সামাজিক যোগাযোগ মাধ্যমে রাকিবের ছবি শেয়ার করে শোক জানাচ্ছে তার সহপাঠী ও বন্ধুরা।

জামায়াত নেতার মন্তব্যে ক্ষুব্ধ হয়ে লাইভ টকশো ছেড়ে গেলেন রাশ…
  • ১৪ নভেম্বর ২০২৬
ব্যাঙ্গ করে বিসিবি পরিচালক বললেন—‘উই হ্যাভ অ্যা প্ল্যান’, প…
  • ১৪ নভেম্বর ২০২৬
কোচিং শেষে ফেরার পথে শিশুকে হত্যা, লাশ পরিত্যক্ত ঘরে—হত্যা …
  • ১৪ নভেম্বর ২০২৬
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চা…
  • ১৪ নভেম্বর ২০২৬
স্বঘোষিত ‘নন-পলাতক’ আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দীন গ্রেপ্…
  • ১৪ নভেম্বর ২০২৬
যশোরে আওয়ামী লীগের নেতা আটক
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950