জাতীয় বিশ্ববিদ্যালয়

অনার্স প্রথম বর্ষ প্রফেশনাল কোর্সে ভর্তি আবেদন শুরু ১২ সেপ্টেম্বর

০৭ সেপ্টেম্বর ২০২১, ১১:০৯ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

আগামী ১২ সেপ্টেম্বর থেকে শুরু হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) প্রফেশনাল কোর্সে ভর্তির অনলাইনে প্রাথমিক আবেদন। ওইদিন বিকেল ৪টায় শুরু হয়ে আবেদন চলবে ২৮ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত।

ওই কোর্সে ভর্তি হতে আগ্রহী প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে আবেদন ফরম পূরণ করতে হবে। এরপর আবেদন ফি কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আগামী ২৯ সেপ্টেম্বরের মধ্যে অবশ্যই জমা দিতে হবে।

এ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের অনলাইন ক্লাস ২০ অক্টোবর থেকে শুরু হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।

নিয়োগের ১ মাসেও অফিস পাননি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপ…
  • ১৫ এপ্রিল ২০২৬
৫৪ হাজার শিশুকে হাম-রুবেলার টিকা দেবে রাজশাহী সিটি কর্পোরেশন
  • ১৫ এপ্রিল ২০২৬
বনানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সাভিসের ৫ ইউনিট
  • ১৫ এপ্রিল ২০২৬
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ১৮০ দিনের কর্মপরিকল্পনা প্রকাশ, …
  • ১৫ এপ্রিল ২০২৬
টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় প্রধানমন্ত্রী তারে…
  • ১৫ এপ্রিল ২০২৬
শনির দশা যেন কাটছেই না, মুস্তাফিজ বিতর্কে ভেস্তে পরিকল্পনা,…
  • ১৫ এপ্রিল ২০২৬