কুবির বঙ্গবন্ধু হলের নতুন প্রাধ্যক্ষ ড. মোকাদ্দেস

০৭ সেপ্টেম্বর ২০২১, ০৮:০৫ PM
নতুন প্রাধ্যক্ষ ড. মোকাদ্দেস-উল-ইসলাম

নতুন প্রাধ্যক্ষ ড. মোকাদ্দেস-উল-ইসলাম © টিডিসি ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে প্রাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোকাদ্দেস-উল-ইসলাম। একই সাথে হলটিতে নতুন তিন জন আবাসিক শিক্ষকও নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (০৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো: দলিলুর রহমান এসব নিয়োগের বিষয়ে নিশ্চিত করেন।

নতুন নিয়োগপ্রাপ্ত আবাসিক শিক্ষকরা হলেন, আইন বিভাগের সহকারী অধ্যাপক মু. আবু বকর সিদ্দিক, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মো: মাছুম বিল্লাহ, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক নয়ন বণিক।

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো: দলিলুর রহমান বলেন, প্রভোস্টের নিয়োগ ৫ সেপ্টেম্বর হতে এবং আবাসিক শিক্ষকদের নিয়োগ যোগদানের তারিখ হতে কার্যকর হবে।

একটা প্রজন্ম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে—সেলিনা রহমান এমপি
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজা দেখিয়ে শিবিরের নবীনবরণ বন্ধ করলেন তিতুমীর অধ্যক্ষ, মন…
  • ১৫ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক কংক্রিট প্রতিযোগিতায় আইইউটির সাফল্য 
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসের গেজেটে নাম নেই ১০৫ জনের
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫ বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ, সুপারিশ পেলেন ১৭০২ জন
  • ১৪ অক্টোবর ২০২৬
রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ …
  • ১৪ অক্টোবর ২০২৬