জবিতে অনলাইন পরীক্ষার নীতিমালা পাশ

০৬ সেপ্টেম্বর ২০২১, ১১:১৬ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অনলাইন পরীক্ষার নীতিমালা ও ২০২১-২০২২ অর্থ বছরের বাজেট পাশ করা হয়েছে। আজ সোমবার (৬ সেপ্টেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক-এর সভাপতিত্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৮৫তম সিন্ডিকেটে সভায় অনুষ্ঠিত হয়। 

পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় জগন্নাথ বিশ্ববিদ্যায়ের ২০২০-২১ অর্থ বছরের সংশোধিত বাজেট ১২৮ কোটি ৬ লক্ষ ৪৫ হাজার টাকা এবং ২০২১-২২ অর্থ বছরের ১৪৮ কোটি ৮৭ লক্ষ টাকার মূল রাজস্ব (অনুন্নয়ন) বাজেট পাস হয়। এবং উল্লেখযোগ্য খাতের মধ্যে গবেষণা খাতের গত অর্থ বছরের (২০২০-২১ ) বাজেট ২ কোটি টাকা হতে বৃদ্ধি করে ২০২১-২২ অর্থ বছরে ৫ কোটি টাকায় উন্নীত করা হয়েছে।

এছাড়াও মূলধন অনুদান (যন্ত্রপাতি, যানবাহন, তথ্য যোগাযোগ প্রযুক্তি, অন্যান্য অনুদান) খাতে ৮ কোটি ৪৬ লক্ষ, আবর্তক অনুদান (শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের বেতন ও ভাতাদি) খাতে ৯৮ কোটি ৩৭ লক্ষ টাকা, পন্য ও সেবা সহায়তা খাতে ৩২ কোটি ৯০ লক্ষ টাকা, পেনশন ও অবসর সুবিধা খাতে ২ কোটি ৩০ লক্ষ টাকা, অন্যান্য অনুদান খাতে ১ কোটি ৮৪ লক্ষ টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে।

এছাড়া সভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অনলাইনে পরীক্ষা গ্রহণ সংক্রান্ত নীতিমালা অনুমোদিত হয়। আগামীকাল মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকল অনুষদের ডিন ও বিভাগের চেয়ারম্যানদের সাথে আলোচনা সভার মাধ্যমে পরীক্ষার তারিখ ও অন্যান্য বিষয়াদি চূড়ান্ত করা হবে জানিয়েছেন উপাচার্য।

সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, অন্যান্য সদস্যবৃন্দ ও সচিব রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান উপস্থিত ছিলেন। এছাড়াও কয়েকজন সিন্ডিকেট সদস্য অনলাইন প্লাটফর্মের মাধ্যমে সিন্ডিকেট সভায় সংযুক্ত ছিলেন।

প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়ে বিএনপিতে যোগ দিলেন উপজেল…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
এনসিপির পর এবার বিএনপি প্রার্থীর প্রার্থীতা বাতিলের আবেদন জ…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
ডিআইইউসাস বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন দ্য ডেইলি ক্যাম্…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয়ে ১০ম বার্ষিক নাট্যোৎসব শুরু
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপিকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন জামায়াত জোটের প্রার্থী
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
ডাকসুর উদ্যোগে ছাত্রী হলে বিনামূল্যে টিকাদান শুরু, একদিনেই …
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬