খুবি শিক্ষার্থীদের হল ফি মওকুফ

০৬ সেপ্টেম্বর ২০২১, ০৬:০৭ PM
খুলনা বিশ্ববিদ্যালয়

খুলনা বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীদের জন্য করোনাকালীন সময়ের আবাসিক হল ফি মওকুফ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (৬ সেপ্টেম্বর) জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২০ সালের জুলাই থেকে ২০২১ সালের জুন মাস পর্যন্ত সময়ের আবাসিক হলের সিট ভাড়া মওকুফ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস জানান, এর পূর্ববর্তী বছরের অর্থাৎ করোনা প্রাদূর্ভাবের আগে জানুয়ারি ২০২০ থেকে জুন ২০২০ পর্যন্ত সিট ভাড়া প্রদানে বিলম্ব চার্জও মওকুফ করা হয়েছে।

মন্ত্রীর অগোচরে খাদ্য গুদাম পরিদর্শনে গিয়ে চাকরি হারালেন এপ…
  • ১৫ অক্টোবর ২০২৬
একটা প্রজন্ম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে—সেলিনা রহমান এমপি
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজা দেখিয়ে শিবিরের নবীনবরণ বন্ধ করলেন তিতুমীর অধ্যক্ষ, মন…
  • ১৫ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক কংক্রিট প্রতিযোগিতায় আইইউটির সাফল্য 
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসের গেজেটে নাম নেই ১০৫ জনের
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫ বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ, সুপারিশ পেলেন ১৭০২ জন
  • ১৪ অক্টোবর ২০২৬