বরিশাল বিশ্ববিদ্যালয়ে সশরীরে পরীক্ষা শুরু

০৫ সেপ্টেম্বর ২০২১, ০৭:৪৩ PM
বরিশাল বিশ্ববিদ্যালয়

বরিশাল বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

মহামারি করোনার কারণে স্থগিত হওয়া সেমিস্টার/বর্ষ ফাইনাল পরীক্ষাগুলো নিতে শুরু করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)। রবিবার (০৫ সেপ্টেম্বর) থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের স্থগিত পরীক্ষা সশরীরে শুরু হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, সকল শিক্ষাবর্ষের পরীক্ষাগুলো শুরু করার জন্য ভর্তি কার্যক্রম, ফর্ম পূরণ করা শুরু হয়েছে। ফর্মপূরণ শেষে বিভাগ ও পরীক্ষানিন্ত্রয়ক অফিসের সাথে সমন্বয় করে সবগুলো বিভাগেই পর্যায়ক্রমে সেমিস্টার ফাইনাল শুরু হবে।

এদিন প্রাথমিকভাবে বিশ্ববিদ্যালয়টির মার্কেটিং, ইংরেজিসহ কয়েকটি বিভাগের স্থগিত পরীক্ষাগুলো নেওয়া শুরু হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. খোরশেদ আলম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, পর্যায়ক্রমে সকল বিভাগে সশরীরে সেমিস্টার/বর্ষ ফাইনালগুলো অনুষ্ঠিত হবে। আজকের পরীক্ষায় শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে শতভাগ উপস্থিতিতে সুষ্ঠুভাবে পরীক্ষা দিয়েছে।

এর আগে, গত ২৬ আগস্ট (বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের ৩৪তম একাডেমিক কাউন্সিলে সশরীরে সেমিস্টার ফাইনাল পরীক্ষা নেওয়ার সিন্ধান্ত নেয় ববি প্রশাসন।

ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল ট্রাক
  • ০৩ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের বিষয়ে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত নিয়ে যা জান…
  • ০৩ এপ্রিল ২০২৬
দোকান, শপিং মল বন্ধ করতে হবে ৬টায়, মন্ত্রিপরিষদে সিদ্ধান্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
নয়টা থেকে ৪টা সব অফিস চলবে
  • ০৩ এপ্রিল ২০২৬
৮০ ভাগ মানুষ টিকা নেয় বলে না নেওয়া মানুষেরাও বেঁচে যায়
  • ০৩ এপ্রিল ২০২৬
ছাত্রদল নেতা সোহাগকে কুপিয়ে হত্যা
  • ০৩ এপ্রিল ২০২৬