ববি শিক্ষার্থীদের হল ও পরিবহন ফি মওকুফ

০৫ সেপ্টেম্বর ২০২১, ০৬:৫০ PM
বরিশাল বিশ্ববিদ্যালয়

বরিশাল বিশ্ববিদ্যালয়

করোনাভাইরাসের কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষার্থীদের হল ও পরিবহন ফি মওকুফ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ছাদেকুল আরেফিনের সভাপতিত্বে অর্থ কমিটির ৩৩তম কার্যনির্বাহী সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। 

রবিবার (৫ সেপ্টেম্বর) বিষয়টি  নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. খোরশেদ আলম। 

তিনি বলেন, শিক্ষার্থীদের লিখিত আবেদনের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটির  সভায় করোনাকালীন সময়ের জন্য শিক্ষার্থীদের আবাসিক হল ও পরিবহন ফি মওকুফ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। যারা এরইমধ্যে এসব ফি জমা দিয়েছে  তাদের ক্ষেত্রে এটি পরবর্তীতে সমন্বয় করা হবে  অথবা ফেরত দেওয়া হবে। 

আবেদনকারী শিক্ষার্থীদের একজন ওবায়দুর রহমান বলেন, করোনাকালিন সময়ে শিক্ষার্থীদের পরিবহন ফি ও আবাসিক হল ফি মওকুফের জন্য প্রক্টর স্যারের মাধ্যমে উপাচার্য বরাবর লিখিত আবেদন করেছিলাম। আজ অর্থ কমিটির সভায় পরিবহন ফি ও আবাসিক হল ফি মওকুফ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে আমরা খুবই আনন্দিত। বিশ্ববিদ্যালয় প্রশাসন এমন শিক্ষার্থী বান্ধব পদক্ষেপ গ্রহণ করায় সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে সাধুবাদ জানাই।

উল্লেখ্য, গত ৩১ আগস্ট শিক্ষার্থীদের পরিবহন ফি ও আবাসিক হল ফি মওকুফের জন্য  উপাচার্য বরাবর লিখিত আবেদন করেছিল শিক্ষার্থীরা। 

এনসিপি নেতার প্রশ্ন— অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত জনগণের জন্য…
  • ০৩ এপ্রিল ২০২৬
ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল ট্রাক
  • ০৩ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের বিষয়ে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত নিয়ে যা জান…
  • ০৩ এপ্রিল ২০২৬
দোকান, শপিং মল বন্ধ করতে হবে ৬টায়, মন্ত্রিপরিষদে সিদ্ধান্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
নয়টা থেকে ৪টা সব অফিস চলবে
  • ০৩ এপ্রিল ২০২৬
৮০ ভাগ মানুষ টিকা নেয় বলে না নেওয়া মানুষেরাও বেঁচে যায়
  • ০৩ এপ্রিল ২০২৬