অবশেষে মুক্ত হলেন বশেমুরবিপ্রবি উপাচার্য

০২ সেপ্টেম্বর ২০২১, ০৮:২২ PM
মুক্ত হয়ে নিজ বাংলোয় ফিরছেন উপাচার্য ড. একিউএম মাহাবুব

মুক্ত হয়ে নিজ বাংলোয় ফিরছেন উপাচার্য ড. একিউএম মাহাবুব © টিডিসি ফটো

প্রায় ৯ ঘন্টা পর রাত ৮টায় সময় উপাচার্য দপ্তরের তালা খুলে দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) মাস্টাররোলে কর্মরত কর্মচারীরা।

এর আগে সকাল ১১টার সময় চাকরি স্থায়ীকরণ এবং বকেয়া বেতনের দাবিতে উপাচার্য ড. একিউএম মাহবুবকে অবরুদ্ধ করেন কর্মচারীরা।

মাস্টাররোলে কর্মরত মোহাম্মদ গোলাম রসূল শেখ বলেন, ‘আমরা উপাচার্য স্যারের নিকট দাবি জানিয়েছি এক মাসের মধ্যে আমাদের সকলের চাকরি স্থায়ী করতে হবে। এর প্রেক্ষিতে আমাদের সমস্যা সমাধানের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে এবং আশ্বাস দেয়া হয়েছে সেপ্টেম্বরের মধ্যেই সমস্যা সমাধান করা হবে। উপাচার্য স্যারের এই আশ্বাসের উপর ভরসা করে আমরা তালা খুলে দিয়েছি এবং সসম্মানে বাংলোতে পৌঁছে দেয়ার ব্যবস্থা করেছি।’

এ বিষয়ে অস্থায়ী কর্মচারীদের সমস্যা সমাধানের জন্য উপাচার্যের উপাচার্যের সাথে আলোচনায় অংশগ্রহণকারী শিক্ষক তছলিম আহম্মদ বলেন, ‘অস্থায়ী কর্মচারীদের সমস্যা সমাধানের জন্য উপাচার্য স্যার ১৬ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছেন। কমিটির সদস্যরা দ্রুত সময়ের মধ্যে বিষয়টি সমাধানের জন্য আন্তরিকভাবে কাজ করবেন।’

প্রসঙ্গত, বশেমুরবিপ্রবিতে মাস্টাররোলে মোট ১৫৫ জন কর্মচারী কর্মরত রয়েছেন।

৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডার ঢাবি ছাত্রলীগ নেত্রী, সমালোচনার …
  • ১৫ অক্টোবর ২০২৬
মন্ত্রীর অগোচরে খাদ্য গুদাম পরিদর্শনে গিয়ে চাকরি হারালেন এপ…
  • ১৫ অক্টোবর ২০২৬
একটা প্রজন্ম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে—সেলিনা রহমান এমপি
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজা দেখিয়ে শিবিরের নবীনবরণ বন্ধ করলেন তিতুমীর অধ্যক্ষ, মন…
  • ১৫ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক কংক্রিট প্রতিযোগিতায় আইইউটির সাফল্য 
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসের গেজেটে নাম নেই ১০৫ জনের
  • ১৫ অক্টোবর ২০২৬