বশেমুরবিপ্রবিতে উপাচার্য অবরুদ্ধ

০২ সেপ্টেম্বর ২০২১, ০৫:০৪ PM
 উপাচার্য দপ্তরে তালা

উপাচার্য দপ্তরে তালা © টিডিসি ফটো

চাকরি স্থায়ীকরণ এবং বকেয়া বেতন ভাতার দাবিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. একিউএম মাহবুবকে অবরুদ্ধ করেছে বিশ্ববিদ্যালয়টির অস্থায়ী কর্মচারীরা।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে উপাচার্য দপ্তরে তালা লাগিয়ে দপ্তরের ভেতরে অবস্থান নেয় প্রায় অর্ধশতাধিক কর্মচারী।

অস্থায়ী কর্মচারী মোহাম্মদ গোলাম রসূল শেখ বলেন, ‘আমরা দীর্ঘদিন যাবৎ বেতন পাচ্ছি না। এখন এতটাই দূরাবস্থায় রয়েছি যে এখন আমরা আমাদের পরিবারের সদস্যদের তিনবেলা খাবারের ব্যবস্থাও করতে পারছি না। আমাদের একাধিকবার সমস্যা সমাধানের আশ্বাস দেয়া হলেও কোনো সমাধান হয়নি। এমনকি আমাদের দশ সদস্যের একটি দল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে গেলেও তারা জানিয়েছে এই কর্মচারী নিয়োগের ক্ষমতা উপাচার্যের রয়েছে।’

এ সময় তিনি আরও বলেন, ‘এর আগেও আমরা একবার উপাচার্যকে অবরুদ্ধ করেছিলাম। ওইসময় সমস্যা সমাধানের আশ্বাস পেয়ে আমরা অবরোধ তুলে নিয়েছিলাম কিন্তু এবারে আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই অবস্থােনেই থাকবো।’

এ বিষয়ে উপাচার্য ড. এ.কিউ.এম মাহবুব বলেন, ‘এই কর্মচারীদের যে উপায়ে নিয়োগ দেয়া হয়েছে সেটি বৈধ নয়। আর বিশ্ববিদ্যালয়ে কত সংখ্যক নতুন কর্মচারী নিয়োগ দেয়া যাবে সেটি ইউজিসির মাধ্যমেই নির্ধারিত হয়। আমরা বিষয়টি ইউজিসিকে জানিয়েছি।’

৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডার ঢাবি ছাত্রলীগ নেত্রী, সমালোচনার …
  • ১৫ অক্টোবর ২০২৬
মন্ত্রীর অগোচরে খাদ্য গুদাম পরিদর্শনে গিয়ে চাকরি হারালেন এপ…
  • ১৫ অক্টোবর ২০২৬
একটা প্রজন্ম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে—সেলিনা রহমান এমপি
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজা দেখিয়ে শিবিরের নবীনবরণ বন্ধ করলেন তিতুমীর অধ্যক্ষ, মন…
  • ১৫ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক কংক্রিট প্রতিযোগিতায় আইইউটির সাফল্য 
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসের গেজেটে নাম নেই ১০৫ জনের
  • ১৫ অক্টোবর ২০২৬