কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে সশরীরে পরীক্ষা শুরু

০১ সেপ্টেম্বর ২০২১, ০৫:২৯ PM
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য © টিডিসি ফটো

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) সশরীরে পরীক্ষা শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়টির স্থগিত থাকা পরীক্ষাগুলো আজ বুধবার (১ সেপ্টেম্বর) থেকে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে।

এদিন বিশ্ববিদ্যালয়টির তিনটি বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হয়। রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. হুমায়ুন কবীর বলেন, বিশ্ববিদ্যালয়ে সশরীরে পরীক্ষার আয়োজনের ফলে আমরাও খুশি। পরীক্ষা দিতে পেরে শিক্ষার্থীরাও খুশি।

তিনি বলেন, প্রথম দিনে তিন বিভাগের স্থগিত হওয়া পরীক্ষা অনুষ্ঠিত হয়। পর্যায়ক্রমে পরীক্ষা চলবে।

দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান কয়েকটি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রক্টর ড. উজ্জ্বল কুমার প্রধান, জনসংযোগ কর্মকর্তা মো. রেজাউদ্দৌলাহ প্রধান ও সেকশন অফিসার মাহমুদুল আহসান লিমনসহ অন্যরা।

সশরীরে পরীক্ষা দিতে পেরে সন্তুষ্ট শিক্ষার্থীরাও। তারা জানান, সশরীরে পরীক্ষার ধারা চলমান থাকুক।

জামায়াত নেতার মন্তব্যে ক্ষুব্ধ হয়ে লাইভ টকশো ছেড়ে গেলেন রাশ…
  • ১৪ নভেম্বর ২০২৬
ব্যাঙ্গ করে বিসিবি পরিচালক বললেন—‘উই হ্যাভ অ্যা প্ল্যান’, প…
  • ১৪ নভেম্বর ২০২৬
কোচিং শেষে ফেরার পথে শিশুকে হত্যা, লাশ পরিত্যক্ত ঘরে—হত্যা …
  • ১৪ নভেম্বর ২০২৬
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চা…
  • ১৪ নভেম্বর ২০২৬
স্বঘোষিত ‘নন-পলাতক’ আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দীন গ্রেপ্…
  • ১৪ নভেম্বর ২০২৬
যশোরে আওয়ামী লীগের নেতা আটক
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950