শেষ হলো বিইউপির ভর্তি পরীক্ষা

২১ আগস্ট ২০২১, ০৩:৩৯ PM

© সংগৃহীত

স্বাস্থ্যবিধি মেনে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। ঢাকাসহ চারটি জেলায় শুক্রবার (২০ আগস্ট) সকালে এই ভর্তি পরীক্ষা শুরু হয়।

মোট চারটি অনুষদের এই ভর্তি পরীক্ষা শেষ হয়েছে আজ শনিবার (২১ আগস্ট) বিকেল ৪টায়। এবার ঢাকা, চট্টগ্রাম, বগুড়া ও খুলনার ৪টি কেন্দ্রে একযোগে এই ভর্তি পরীক্ষা চলে।

জানা যায়, শুক্রবার (২০ আগস্ট) সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের আর দুপুর ৩টা থেকে বিকেলে ৪টা পর্যন্ত কলা এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দিন শনিবার (২১ আগস্ট) সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত সিকিউরিটি এন্ড স্ট্যাটেজিক অনুষদ এবং দুপুর ৩টা থেকে বিকেলে ৪টা পর্যন্ত বিজনেস অনুষদের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শেষ হয় বিইউপির এবারের ভর্তিযুদ্ধ। 

করোনা মহামারিকালে স্বাস্থ্যবিধি মেনে এই ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের এক কর্মকর্তা। 

ভর্তি সংক্রান্ত এক নির্দেশনায় বলা হয়েছে, আগামী ২৮ আগস্ট ভর্তি পরীক্ষায় অংশ নেওয়াদের মৌখিক পরীক্ষার জন্য তালিকা প্রকাশ করা হবে। এরপর ৩১ আগস্ট থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ১৬ সেপ্টেম্বর পরীক্ষায় উর্ত্তীণদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

গোপন ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ায় সাবেক স্ত্রীর মামলা, …
  • ১৪ নভেম্বর ২০২৬
শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্…
  • ১৪ নভেম্বর ২০২৬
গাজীপুরে ফের শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ধাওয়া-পাল্টাধাওয়া
  • ১৪ নভেম্বর ২০২৬
৭-৯ম গ্রেডে নেকটারে কর্মকর্তা নিয়োগ, আবেদন অনলাইনে
  • ১৪ নভেম্বর ২০২৬
ছোট ক্যাম্পাসে বড় স্বপ্ন, বুটেক্স ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাস…
  • ১৪ নভেম্বর ২০২৬
জামায়াত নেতার মন্তব্যে ক্ষুব্ধ হয়ে লাইভ টকশো ছেড়ে গেলেন রাশ…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950