‘বাকশাল কর্মসূচী বাস্তবায়নের মাধ্যমে বঙ্গবন্ধুর দর্শনকে প্রতিষ্ঠিত করতে হবে’

১৪ আগস্ট ২০২১, ০৯:২৫ PM
আ ক ম মোজাম্মেল হক

আ ক ম মোজাম্মেল হক © ফাইল ফটো

১৫ আগস্ট কালো রাতে শুধু বঙ্গবন্ধুকে হত্যা করা হয়নি, হত্যা করা হয়েছিলো মুজিববাদ দর্শনকে। বঙ্গবন্ধু এই জাতির অর্থনৈতিক মুক্তি চেয়েছিলেন। রাষ্ট্রে গণতন্ত্র, মানবিকতা, ধর্মনিরপেক্ষতা নিশ্চিত করতে চেয়েছিলেন। বঙ্গবন্ধুর বাকশাল কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে তার এই দর্শনকে প্রতিষ্ঠিত করতে হবে।

শনিবার (১৪ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে এক আলোচনা সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ১৯৭২ এর সংবিধান বিশ্লেষন করলে আমরা বঙ্গবন্ধুর

অনুষ্ঠানে অতিথিবৃন্দ

দর্শনের সন্ধান পাবো। ১৫ আগস্টের ঘাতকেরা শুধু বঙ্গবন্ধুকে হত্যা করেনি, মুজিববাদের দর্শনকে হত্যা করেছে।

 

অনলাইনে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন। মুখ্য আলোচক হিসেবে আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপ-উপাচার্য অধ্যাপক ড. নাসরীন আহমাদ ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. অরুণ কুমার গোস্বামী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো: নূরে আলম আব্দুল্লাহ। সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শামীমা বেগম।

এসময় আলোচকবৃন্দ বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন দিক, বঙ্গবন্ধুর আদর্শ, বাঙালি জাতীয়তাবাদ ও অসাম্প্রদায়িকতাসহ নানাবিধ আন্দোলন-সংগ্রামের ইতিহাস তুলে ধরেন।

অনলাইনে তরুণীদের যৌন হয়রানি, যুক্তরাজ্যে ভারতীয় পিএইচডি শ…
  • ১৪ নভেম্বর ২০২৬
ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ১৪ নভেম্বর ২০২৬
ঢাবিতে ভর্তিচ্ছুদের ৬ নির্দেশনা কর্তৃপক্ষের, পুনঃনিরীক্ষণ ফ…
  • ১৪ নভেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতিতে শেষ সময়ে কী  করবেন, যে ১০…
  • ১৪ নভেম্বর ২০২৬
বাজারে একা পেয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত, ফেসবুক লাইভে বাঁচার আক…
  • ১৪ নভেম্বর ২০২৬
প্রতিটি নগ্ন ছবির বিনিময়ে গোপন যুদ্ধ পরিকল্পনার একেকটি পাতা…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950