কুবিতে তরুণ কলাম লেখক ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠন

১৪ আগস্ট ২০২১, ০২:২৪ PM
কুবিতে তরুণ কলাম লেখক ফোরামের পূর্নাঙ্গ কমিটি গঠন

কুবিতে তরুণ কলাম লেখক ফোরামের পূর্নাঙ্গ কমিটি গঠন © সংগৃহিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২১-২২ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শনিবার ( ১৪আগস্ট ) এ কমিটি পূর্ণাঙ্গ করা হয়।

১১ সদ্যসের এই কমিটিতে সভাপতি হয়েছেন ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইকবাল হাসান ও সাধারণ সম্পাদক হয়েছেন একই ব্যাচের শিক্ষার্থী আবু জাফর।

এছাড়া সহ-সভাপতি হয়েছেন সবুজ আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক নাঈমা আক্তার নুন, সহ-সাংগঠনিক সম্পাদক সানজিদা ইয়াসমিন, অর্থ সম্পাদক জাহিদ হাসান, দপ্তর সম্পাদক ইমতিয়াজ হাসান, উপ-দপ্তর সম্পাদক মুহাম্মদ হাসান, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নুরুদ্দিন আহমেদ এবং সাহিত্য ও প্রচার সম্পাদক হয়েছেন মুসলিমা তন্বী।

গত ৭ আগস্ট কুবিতে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করে কমটি দেয়া হয় এবং ৭ কর্মদিবসের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করার নির্দেশ দেয়া হয়।

উল্লেখ্য, ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালের ২৩ জুলাই যাত্রা শুরু করে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম। তরুণ লেখকদের উৎসাহ প্রদান ও এ বিষয়ক সভা-সেমিনারের আয়োজন করে থাকে এ সংগঠনটি।

এইচএসসি পাসেই সেলস অফিসার নিয়োগ দেবে স্কয়ার ফুড, আবেদন ২৫ অ…
  • ১৫ অক্টোবর ২০২৬
অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ
  • ১৫ অক্টোবর ২০২৬
ঢাকার বিভিন্ন শাখাসহ ১০ শাখায় ৩০ পদে নিয়োগ দেবে সুলতান’স ডা…
  • ১৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলির ফল ফেসবুকে, যা বলছে মাউশি
  • ১৫ অক্টোবর ২০২৬
ডুয়েট শিক্ষার্থীকে পেটানোর অভিযোগ, ৭ বাস আটকে নেওয়া হলো ক্য…
  • ১৫ অক্টোবর ২০২৬
চিকিৎসকদের বদলি-পদায়নে অটোমেশন পদ্ধতি চালু
  • ১৫ অক্টোবর ২০২৬