জাতীয় পর্যায়ের কুইজ প্রতিযোগিতায় প্রথম হলেন ববি শিক্ষার্থী তৌফিক

১০ আগস্ট ২০২১, ০৯:২৩ PM
কুইজ প্রতিযোগিতায় বিজয়ীরা

কুইজ প্রতিযোগিতায় বিজয়ীরা © ফাইল ফটো

দেশব্যাপী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় পর্যায়ের কুইজ প্রতিযোগিতায় সেরা হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী তৌফিক বিন ইসলাম। তিনি ২০১৫ - ১৬ সেশনের শিক্ষার্থী ।

বিল্ডিং ফিউচার ক্লাইমেট এক্সপার্ট প্রজেক্টের আয়োজনে এবং বৃটিশ কাউন্সিলের অর্থায়নে জাতীয় পর্যায়ে ‘কুইজ কন্টেস্ট অন বিল্ডিং ফিউচার ক্লাইমেট এক্সপার্ট’ শীর্ষক এ প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। মাসব্যাপী বিভিন্ন ধাপে যাচাই-বাছাই ও মূল্যায়ন শেষে সোমবার (৯ আগস্ট) আইডিয়া কন্টেস্টের ফলাফল প্রকাশ করা হয়। করোনা মহামারি পরিস্থিতিতে সারাদেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনলাইনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জাতিসংঘের ২৬তম জলবায়ু সম্মেলনকে সামনে রেখে বৃটিশ কাউন্সিল বিশ্বব্যাপী তরুণ সংগঠকদের জন্য ‘কপ-২৬ চ্যালেঞ্জ ফান্ড’ চালু করে। ইয়ূথ এন্ডিং হাঙ্গারের ইয়ূথ লিডার তরুণ ইনজামুল সাফিন এর ‘বিল্ডিং ফিউচার ক্লাইমেট এক্সপার্ট’ প্রকল্প বৃটিশ কাউন্সিলের ফান্ডের বিজয়ী হয়।

এই প্রকল্পের অধীনে জাতীয় পর্যায়ে ‘কুইজ কন্টেন্ট অন বিল্ডিং ফিউচার ক্লাইমেট এক্সপার্ট’ শীর্ষক প্রতিযোগিতা আয়োজন করা হয়। এতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তৌফিক বিন ইসলাম ‘প্রথম’, জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রংপুর সরকারি টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষার্থী নাঈম ফেরদৌস ‘দ্বিতীয়’ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ মোশারেফ ‘তৃতীয়’ স্থান অধিকার করেন।

প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী বরিশাল বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী তৌফিক বিন ইসলাম জানান, জলবায়ু বিষয়ক কুইজে বিজয়ী হতে পেরে আমি খুবই আনন্দিত। এরকম একটি সুযোগ দেয়ার জন্য আমি বিল্ডিং ফিউচার ক্লাইমেট এক্সপার্ট প্রজেক্টকে ধন্যবাদ জানাই। আমার ভবিষ্যতে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ক্ষতিগ্রস্ত এলাকার তরুণদের সম্পৃক্তকরণের মাধ্যমে কাজের পরিকল্পনা রয়েছে। আমি বিশ্বাস করি৷ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সম্মিলিতভাবে কাজের বিকল্প নেই।

অনলাইনে তরুণীদের যৌন হয়রানি, যুক্তরাজ্যে ভারতীয় পিএইচডি শ…
  • ১৪ নভেম্বর ২০২৬
ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ১৪ নভেম্বর ২০২৬
ঢাবিতে ভর্তিচ্ছুদের ৬ নির্দেশনা কর্তৃপক্ষের, পুনঃনিরীক্ষণ ফ…
  • ১৪ নভেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতিতে শেষ সময়ে কী  করবেন, যে ১০…
  • ১৪ নভেম্বর ২০২৬
বাজারে একা পেয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত, ফেসবুক লাইভে বাঁচার আক…
  • ১৪ নভেম্বর ২০২৬
প্রতিটি নগ্ন ছবির বিনিময়ে গোপন যুদ্ধ পরিকল্পনার একেকটি পাতা…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950