করোনার নমুনা পরীক্ষা করবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

০৮ আগস্ট ২০২১, ০৮:১৩ AM

© টিডিসি ফটো

করোনাভাইরাসের নমুনা পরীক্ষার জন্য আরটিপিসিআর ল্যাব স্থাপন করবে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। কুমিল্লা অঞ্চলে সংক্রমণ বেড়ে যাওয়ায় আক্রান্তদের দ্রুত শনাক্ত করতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়।

জানা যায়, এ ল্যাবে শুধুমাত্র নমুনা পরীক্ষা করা হবে। নমুনা সংগ্রহ করা হবে না। বিভিন্ন স্থানে সংগ্রহ করা সরকারী নমুনাগুলোই শুধুমাত্র আরটিপিসিআর ল্যাবে পরীক্ষা করা হবে।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, বাংলাদেশে করোনার যে খারাপ অবস্থা তার জন্য আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। করেনা ভবিষ্যতেও পুরোপুরি যাবে না। কুবিরও কিছু দায়বদ্ধতা আছে। কুমিল্লায় অনেক স্যাম্পল আসে। এগুলো সক্ষমতার অভাবে করানো যাচ্ছে না। মাননীয় শিক্ষামন্ত্রীর সাথে আমার কথা হয়েছে। এ অঞ্চলে নোবিপ্রবিরও একটি ল্যাব রয়েছে। তারাও কুলিয়ে উঠতে পারছে না।

এ বিষয়ে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ড. মো. আবু তাহের বলেন, মাননীয় শিক্ষামন্ত্রীর পরামর্শে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয় এ সিদ্ধান্ত নিয়েছেন। এ ক্রান্তিকালীন সময়ে সবাইকে মানুষের পাশে দাঁড়াতে হবে। আমরা এটা ২-৩ সপ্তাহের মধ্যেই চুড়ান্ত করতে পারবো আশা করছি।

মাদ্রাসায় এতিম শিক্ষার্থীদের সঙ্গে সাবেক ছাত্রদল নেতা মাহবু…
  • ১৫ অক্টোবর ২০২৬
ইউরোপীয় পার্লামেন্টে ট্রেইনিশিপের সুযোগ, মাসিক বৃত্তি-ভ্রমণ…
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, অতঃপর...
  • ১৫ অক্টোবর ২০২৬
১০০ একরের পুরো ক্যাম্পাসকে সৌরবিদ্যুতের আওতায় আনার পরিকল্পন…
  • ১৫ অক্টোবর ২০২৬
তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড দিলেন…
  • ১৫ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রে বিশ্বসেরা ৪০ টিমকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন চুয…
  • ১৫ অক্টোবর ২০২৬