খুবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় কুইজ প্রতিযোগিতা, থাকছে আকর্ষণীয় পুরস্কার

০৭ আগস্ট ২০২১, ০৫:২৬ PM
খুলনা বিশ্ববিদ্যালয়

খুলনা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

জ্ঞানার্জনের বাসনাকে জাগ্রত করতে রোটার‍্যাক্ট ক্লাব অব খুলনা ইউনিভার্সিটি আয়োজন করতে যাচ্ছে আন্তঃবিশ্ববিদ্যালয় কুইজ প্রতিযোগিতা ‘থার্স্ট অপটিমিস্ট ২.০।’ আগামী ২- ৫ সেপ্টেম্বর অনলাইনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীরা (http://thirstoptimists2.xyz/register.php) লিংকে গিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

সংগঠন সূত্রে জানা যায়, প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ২৫ টাকা ফি দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে এবং রেজিস্ট্রেশনের শেষ সময় আগামী ৩০ আগস্ট। দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল ও ডেন্টাল কলেজের শিক্ষার্থীরা এ কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। 

আয়োজকরা জানান, শুধুমাত্র স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।  স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত কেউ বিবেচিত হবেন না। পুরো আয়োজনটি অনলাইনে অনুষ্ঠিত হবে। প্রাথমিক পর্যায়ে কুইজ গুগল ফর্মে অনুষ্ঠিত হবে বলে জানা যায়। 

কুইজের বিষয়াবলির মধ্যে রয়েছে বাংলাদেশের ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও অভ্যুদয়, মানসিক দক্ষতা, সাধারন বিজ্ঞান, করোনা ভাইরাস ও ভ্যাকসিনেশন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, খেলাধুলা, বাংলাদেশের বিশিষ্ঠ ব্যক্তিবর্গ, বিশ্ব রাজনীতি, রোটারি ইন্টারন্যাশনাল ও বাংলাদেশের সংস্কৃতি (ভাস্কর্য, স্থাপনা, নৃ-গোষ্ঠী)। 

উল্লেখ্য, এ প্রতিযোগিতার বিজয়ীদের জন্য থাকবে মোট ২০ হাজার টাকার পুরস্কার। পুরস্কারের মধ্যে রয়েছে প্রাইজ মানি, অনলাইন ভাউচার, ক্রেস্ট এবং সার্টিফিকেট।

জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় এতিম শিক্ষার্থীদের সঙ্গে সাবেক ছাত্রদল নেতা মাহবু…
  • ১৫ অক্টোবর ২০২৬
ইউরোপীয় পার্লামেন্টে ট্রেইনিশিপের সুযোগ, মাসিক বৃত্তি-ভ্রমণ…
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, অতঃপর...
  • ১৫ অক্টোবর ২০২৬
১০০ একরের পুরো ক্যাম্পাসকে সৌরবিদ্যুতের আওতায় আনার পরিকল্পন…
  • ১৫ অক্টোবর ২০২৬