হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে কুবি ছাত্রলীগ নেতা মোশারফ

০৭ আগস্ট ২০২১, ০১:৫০ PM
মো. মোশারফ হোসেন

মো. মোশারফ হোসেন © টিডিসি ফটো

হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগের সহ-সভাপতি এবং গণিত বিভাগের ৭ম ব্যাচের শিক্ষার্থী মো. মোশারফ হোসেন। শনিবার (৭ আগস্ট) সকাল ৯টায় নরসিংদী সদর হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। মোশারফ হোসেন ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বক্তা ইউনিয়নের মো. লতিফের ছেলে।

জানা যায়,  শুক্রবার (৬ আগস্ট) রাতে বুকে ব্যাথা অনুভব করেন মোশারফ। সকালে বুকের ব্যাথা বৃদ্ধি পাওয়ায় তাকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মোশারফের মৃত্যুতে পুরো বিশ্ববিদ্যালয় পরিবার জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। মোশারফের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে শোক প্রকাশ করেছেন তার সহপাঠী, শিক্ষক-শিক্ষার্থীরা।

এদিকে, মোশারফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। শনিবার দুপুরে ছাত্রলীগের দপ্তর সম্পাদক রনি বসাক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ।

স্কুল-কলেজের বিষয়ে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত নিয়ে যা জান…
  • ০৩ এপ্রিল ২০২৬
দোকান, শপিং মল বন্ধ করতে হবে ৬টায়, মন্ত্রিপরিষদে সিদ্ধান্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
নয়টা থেকে ৪টা সব অফিস চলবে
  • ০৩ এপ্রিল ২০২৬
৮০ ভাগ মানুষ টিকা নেয় বলে না নেওয়া মানুষেরাও বেঁচে যায়
  • ০৩ এপ্রিল ২০২৬
ছাত্রদল নেতা সোহাগকে কুপিয়ে হত্যা
  • ০৩ এপ্রিল ২০২৬
সংসদে আপাতত অনুমোদন পাচ্ছে না গণভোটসহ ২০ অধ্যাদেশ
  • ০২ এপ্রিল ২০২৬