শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে ববিতে কুইজ প্রতিযোগিতা

০৩ আগস্ট ২০২১, ০৭:৪০ PM
শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে কুইজ প্রতিযোগিতা

শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে কুইজ প্রতিযোগিতা © ফাইল ছবি

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল কর্তৃপক্ষ। মঙ্গলবার (৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৮ আগস্ট বেগম ফজিলাতুন্নেসা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী। বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ ও সংকটময় মূহুর্তে বঙ্গমাতা পরামর্শক ও দিক-নির্দেশকের ভূমিকা পালন করেছেন। বঙ্গবন্ধুর সংগ্রামী সহধর্মিনী ও মহীয়সী নারী রাজনৈতিক বিচক্ষণতায় ও দূরদর্শিতায়, দেশপ্রেম ও আত্মত্যাগে, অসাধারণ সাহসীকতায় ও আপোষহীনতায় এবং সর্বোপরি মানুষের শ্রদ্ধা ও ভালবাসায় বঙ্গবন্ধুর পাশাপাশি বেগম ফজিলাতুন্নেসা মুজিব ‘বঙ্গমাতা' মর্যাদায় বাঙ্গালি জাতির হৃদয়ে এবং বাঙালি জাতির ইতিহাসে একজন অসাধারণ এবং অনুসরণীয় রোল মডেল হিসেবে চির-ভাস্বর হয়ে আছেন।

নতুন প্রজন্মকে এই মহীয়সী নারীর জীবনাদর্শে আরো সচেতন ও আগ্রহী করার লক্ষ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন কুইজ প্রতিযোগিতা আয়োজন করেছে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আগ্রহীদের নিম্নের তথ্য ফর্মে রেজিস্ট্রেশন করতে হবে।

রেজিস্ট্রেশন লিংক: http://equiz.bu.ac.bd/ কুইজের বিষয়:  'বঙ্গমাতার জীবন ও কর্ম' 

প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়মাবলী:

১। রেজিস্ট্রেশনের জন্য তথ্য ফর্মটি আগামী ৫ আগস্ট ২০২১ ইং রাত ১২.০০ টার মধ্যে পূরণ করতে হবে।

২। কুইজ অনুষ্ঠিত হবে ৭ই আগস্ট বিকাল ৫টায়। যারা রেজিস্ট্রেশন করবেন তাদের কুইজে অংশগ্রহণ করার জন্য লিংক প্রতিযোগিতা শুরু আগে ই-মেইলে জানিয়ে দেওয়া হবে।

৩। কুইজে প্রশ্ন থাকবে ১০ টি।

৪। কুইজের উত্তর দেওয়ার সময় সময়সীমা ১৫ মিনিট।

৫। ১৫ মিনিটে কুইজের উত্তর জমা দেওয়ার লিংকটা বন্ধ করে দেয়া হবে।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের জন্য যা যা থাকবে :

 প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেকের জন্য থাকবে পার্টিসিপেশন সার্টিফিকেট। প্রতিযোগিতায় বিজয়ী প্রথম ৩ জনের জন্য থাকবে সার্টিফিকেট ও পুরস্কার হিসাবে মূল্যবান বই।

চট্টগ্রাম-১৩ আসনে এনসিপিকে পাশে পাচ্ছে না জামায়াত
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপির সেই ৩ প্রার্থীর ভাগ্য নির্ধারণ আজ
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
সালাহ’র রেকর্ডে টেবিলের পাঁচে উঠল লিভারপুল
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
‘মার্কিন প্রেসিডেন্টকে খুশি করতে ইসরায়েলে গিয়ে নেচেছেন-গেয়ে…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
আজ চাঁদপুর-৩ আসনের এমপি প্রার্থীদের জনতার মুখোমুখি করছে ‘সু…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
সোনা কেনার সময় যেসব বিষয়ে জানা জরুরি
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬