সাত কলেজ শিক্ষার্থীদের অনলাইনে পরীক্ষার সক্ষমতা যাচাইয়ের নির্দেশ

০৩ আগস্ট ২০২১, ১২:৩৫ PM
ঢাবির অধিভুক্ত সাত কলেজ

ঢাবির অধিভুক্ত সাত কলেজ © টিডিসি ফাইল ফটো

অনলাইনে চূড়ান্ত পরীক্ষা নেয়ার জন্য সাধারণ শিক্ষার্থীদের সক্ষমতা যাচাইয়ের উদ্যোগ গ্রহণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের প্রশাসন। শিক্ষার্থীদের সক্ষমতার যাচাইবাছাই এর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনলাইন পরীক্ষার বিষয়টি জানানো হবে বলে জানিয়েছেন সাত কলেজের সমন্বয়ক (ফোকাল পয়েন্ট) ও ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক আইকে সেলিম উল্লাহ খোন্দকার। নির্দেশনা অনুযায়ী সাত কলেজের বিভিন্ন বিভাগ ও ইতোমধ্যেই কাজ শুরু করেছেন বলেও এসময় উল্লেখ করেন তিনি।

মঙ্গলবার (৩ আগস্ট) সংবাদমাধ্যমে আলাপকালে তিনি বলেন, সব কলেজকে অনলাইনে পরীক্ষা নেওয়ার বিষয়ে শিক্ষার্থীদের মতামত জানতে দায়িত্ব দেওয়া হয়েছে। স্ব স্ব কলেজ প্রশাসন শিক্ষার্থীদের মতামত নিয়ে আমাদেরকে অবহিত করবেন। আর এসব কলেজের দেওয়া তথ্যের উপর ভিত্তি করে আমরা সুনির্দিষ্ট প্রস্তাবনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রেরণ করবো।

অধ্যক্ষ আরও বলেন, আমাদের কলেজগুলোর একক সিদ্ধান্তে পরীক্ষা নেওয়ার সুযোগ নাই। সাত কলেজের একাডেমিক অথোরিটি ঢাকা বিশ্ববিদ্যালয়। পরীক্ষা নেওয়ার পদ্ধতিও ঠিক করবে ঢাকা বিশ্ববিদ্যালয়। অনলাইনে পরীক্ষা নেওয়ার অনুমতি রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিলের। এখন সেটা কার্যকরের বিষয়।
দন

সেলিম উল্লাহ খোন্দকার বলেন, সব কলেজকে অনলাইনে পরীক্ষা নেওয়ার বিষয়ে শিক্ষার্থীদের মতামত জানতে দায়িত্ব দেওয়া হয়েছে। কলেজ শিক্ষার্থীদের মতামত নিয়ে অবহিত করবেন। কলেজের দেওয়া তথ্যের উপর ভিত্তি করে আমরা সুনির্দিষ্ট প্রস্তাবনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রেরণ করবো।

এছাড়াও তিনি বলেন, আমাদের কলেজগুলোর একক সিদ্ধান্তে পরীক্ষা নেওয়ার সুযোগ নাই। সাত কলেজের একাডেমিক অথোরিটি ঢাকা বিশ্ববিদ্যালয়। পরীক্ষা নেওয়ার পদ্ধতিও ঠিক করবে ঢাকা বিশ্ববিদ্যালয়। অনলাইনে পরীক্ষা নেওয়ার অনুমতি রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিলের। এখন সেটা কার্যকরের বিষয়।

প্রসঙ্গত, ২০১৭ সালের ১৬ ফেব্রুয়ারি রাজধানীর ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেছা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ কে ঢাকা বিশ্বিবিদ্যালয়ের অধবিভুক্ত করা হয়। এরপর থেকে কলেজগুলোর ছাত্রছাত্রীদের ভর্তি প্রক্রিয়া, পরীক্ষা, শিক্ষা কার্যক্রম, ফলাফল প্রকাশ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিচালিত হচ্ছে।

মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় এতিম শিক্ষার্থীদের সঙ্গে সাবেক ছাত্রদল নেতা মাহবু…
  • ১৫ অক্টোবর ২০২৬