আইডি কার্ডের সফট কপি ওয়েবসাইট থেকে নিতে পারবে জবি শিক্ষার্থীরা

০২ আগস্ট ২০২১, ১০:০০ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট থেকে আইডি কার্ডের সফট কপি সংগ্রহ করতে পারবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) স্নাতক শ্রেণির নিয়মিত শিক্ষার্থীরা। এক্ষেত্রে ওয়েবসাইটে স্টুডেন্ট লগইন প্যানেলে প্রবেশ করে আইডি কার্ড ডাউনলোড (সফট কপি) অপশনে ক্লিক করতে হবে।

সোমবার (২ আগস্ট) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-কল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়,জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত স্নাতক শ্রেণির নিয়মিত সকল শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.jnu.ac.bd)-এ স্টুডেন্ট লগইন প্যানেলে প্রবেশ করে ID CARD এর সফট কপি সংগ্রহ করতে পারবেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-কল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী বলেন, আমাদের বেশ কিছু শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র (এনআইডি কার্ড) নেই। তবে এনআইডির আবেদন করতে হলে বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড লাগবে। কিন্তু ১৫ ব্যাচের অধিকাংশ শিক্ষার্থীরই আইডি কার্ড নেই। এছাড়াও অনেক শিক্ষার্থী আইডি কার্ড হারিয়ে নতুন আইডি কার্ডের জন্য আবেদন করেছে। তাই এখন শিক্ষার্থীরা এনআইডির আবেদন করতে গেলে ওয়েবসাইট থেকে আইডি কার্ডের সফট কপি সংগ্রহ করে সেটি প্রিন্ট দিয়ে অন্যান্য কাগজপত্রের সাথে জমা দিতে পারবে।

তিনি আরও বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আইডি কার্ড ও অন্যান্য কাগজপত্র দিয়ে এন আইডির জন্য আবেদন করলে অগ্রাধিকার ভিত্তিতে এনআইডি কার্ড পাবে। এ বিষয়ে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের সাথে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কথা বলেছে। নির্বাচন কমিশনের প্রতিটি অফিসেই এই নির্দেশনা দেওয়া আছে।

উল্লেখ্য, গত ১৩ জুলাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থীর এনআইডি কার্ড নেই তাদেরকে এই ওয়েব লিংকে ( http://services.nidw.gov./new_voter) গিয়ে যাবতীয় তথ্য দিয়ে পূরণকৃত ফরমটি পিডিএফ ফরম্যাটে প্রিন্ট করে বিশ্ববিদ্যালয়ের আইডি ও অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টসহ এনআইডির আবেদন পত্র উপজেলা/থানা নির্বাচন অফিসে জমা দিয়ে এন আইডি সংগ্রহের নির্দেশনা দেওয়া হয়।

যাত্রাবাড়ীতে বাস থেকে ৯৭ বোতল স্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার
  • ১৪ নভেম্বর ২০২৬
অনলাইনে তরুণীদের যৌন হয়রানি, যুক্তরাজ্যে ভারতীয় পিএইচডি শ…
  • ১৪ নভেম্বর ২০২৬
ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ১৪ নভেম্বর ২০২৬
ঢাবিতে ভর্তিচ্ছুদের ৬ নির্দেশনা কর্তৃপক্ষের, পুনঃনিরীক্ষণ ফ…
  • ১৪ নভেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতিতে শেষ সময়ে কী  করবেন, যে ১০…
  • ১৪ নভেম্বর ২০২৬
বাজারে একা পেয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত, ফেসবুক লাইভে বাঁচার আক…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950