শিক্ষার্থীদের অনলাইন পরীক্ষায় অংশ নেয়ার সামর্থ্য নেই: সমন্বয়ক

০১ আগস্ট ২০২১, ০৫:৫৪ PM
সাত কলেজ লোগো

সাত কলেজ লোগো © ফাইল ছবি

প্রান্তিক পর্যায়ের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজে পড়ালেখা করে বলে জানিয়েছেন কলেজগুলোর সমন্বয়ক ও ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার। আজ রবিবার (০১ আগস্ট) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

অধ্যাপক আই কে সেলিম বলেন, অনেকেই বলছে সাত কলেজে অনলাইনে পরীক্ষা নিতে। এখন অনলাইনে পরীক্ষা নিলে সবাই তো অংশ নিতে পারবে না। আমাদের জন্য এটা কঠিন হয়ে যাবে। কারণ এসব প্রতিষ্ঠানে অনেক প্রান্তিক পর্যায়ের শিক্ষার্থীরা পড়ালেখা করে।

এছাড়া চলমান লকডাউন উঠে গেলে করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসলে স্থগিত পরীক্ষা শুরুর পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

এদিকে, বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের করোনার টিকা দিয়েই ক্যাম্পাস খোলার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

সাত কলেজ শিক্ষার্থীদের করোনার টীকা প্রাপ্তির বিষয়ে অধ্যাপক আই কে সেলিম বলেন, সাত কলেজের আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের করোনা ভাইরাসের টিকা নিশ্চিত করতে আমরা শিক্ষার্থীদের তালিকা সংগ্রহ করে প্রস্তুত রয়েছি।

তিনি বলেন, কোন কারণে যদি সরকারের টিকার সিদ্ধান্ত কার্যকরে বিলম্ব হয়; তাহলে আমাদের শিক্ষার্থীদের কীভাবে অগ্রাধিকার দেয়া যায় সেটিও ভাবা হচ্ছে। অনেকে বলছে তালিকার প্রয়োজন হবে না। আমি বলেছি, আমরা তালিকা প্রস্তুত করে রাখছি যদি প্রয়োজন হয় তাহলে সরবরাহ করতে পারব।

প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬