গানে-গানে করোনা রোগীদের মনোবল বাড়াচ্ছেন জবি শিক্ষার্থী আকাশ

২৯ জুলাই ২০২১, ০৭:২৫ PM
ফতেহ আলী খান আকাশ

ফতেহ আলী খান আকাশ © টিডিসি ছবি

দেশে করোনার এই ভয়াবহ অবস্থার কারনে থমকে গেছে সব কিছু গত এক বছরেরও বেশি সময় ধরে সম্মুখ সারির যোদ্ধা চিকিৎসকরা দিন-রাত সেবা দিয়ে যাচ্ছেন। করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় তাদের কষ্টের পাশাপাশি বেড়েছে রোগী ও মৃত্যুর সংখ্যা। এই অবস্থায় ডাক্তার-নার্স ও রোগীদের মনোবল বাড়াতে ও মন ভালো করার লক্ষ্যে হাসপাতালে গিয়ে গান গেয়ে শোনালেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফতেহ আলী খান আকাশ।

বৃহস্পতিবার (২৯ জুলাই) রাজধানীর পান্থপথে অবস্থিত হেলথ্ এন্ড হোপ হাসপাতালে তিনি গান করেন। যা ইতোমধ্যেই ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ভিডিওতে দেখা যায়, হাসপাতালের ডাক্তার ও নার্সরা নিরাপদ দুরত্ব বজায় রেখে ফতেহ আলী খান আকাশের পিছনে দাঁড়িয়ে আছে এবং সামনে রোগীরা বসে গান শুনছেন মনোযোগ দিয়ে।

এ বিষয়ে ফতেহ আলী খান আকাশ বলেন, আমি মনে করি চিকিৎসার পাশাপাশি করোনা আক্রান্ত রোগীদের মনোবল বাড়ানোর জন্য যেটা দরকার সেটা হল বিনোদন। তাই মানবিক দৃষ্টিকোণ থেকে করোনা আক্রান্ত রোগীদের মানষিক অবস্থার উন্নতির জন্য ঝুঁকি নিয়েই তাদের মনোবল বাড়ানোর চেষ্টা করেছি।

তিনি আরো বলেন, যদি কোন হাসপাতাল কর্তৃপক্ষ রোগীদের মনোবল বা সাহস বাড়ানোর জন্য এমন আয়োজন করে এবং আমাকে ডাকে তাহলে আমি অবশ্যই যাবো।

উল্লেখ্য, এর আগে তিনি বিভিন টিভিতে, রেডিওতে, স্টুডিওতে, কনসার্টে এবং বিশ্ববিদ্যালয়ের সব গ্রোগ্রামে গান গেয়ে সুনাম অর্জন করেছেন।

প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬