করোনায় জবির সাবেক শিক্ষার্থী ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মৃত্যু

২৮ জুলাই ২০২১, ০১:১৫ PM
সানিয়া আক্তার

সানিয়া আক্তার © ফাইল ছবি

ঝালকাঠির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সানিয়া আক্তার করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। আজ বুধবার (২৮ জুলাই) সকাল ১১টায় তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান এ তথ্য জানিয়েছেন।

সানিয়া আক্তারের বাড়ি নারায়ণগঞ্জে। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগের ৪র্থ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার মৃত্যুতে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন গভীর শোক প্রকাশ করেছেন। এক বার্তায় তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

সানিয়া আক্তার (২৯) গত ১২ জুলাই করোনায় আক্রান্ত হন। তিনি ২০১৮ সালে ১ মার্চ বাংলাদেশ বিচার বিভাগে যোগ দেন। তার স্বামী এএইচএম ইমরানুর রহমান ঝালকাঠিতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত আছেন।



প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬