জেইউডিএসের নেতৃত্বে নতুন মুখ

২৭ জুলাই ২০২১, ০৫:১৫ PM
জেইউডিএস’র নতুন কমিটির সদস্যবৃন্দ

জেইউডিএস’র নতুন কমিটির সদস্যবৃন্দ © ফাইল ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির (জেইউডিএস) ২০২১-২২ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২৭ জুলাই) জেইউডিএসের ২০১৯-২০ সেশনের সভাপতি আয়মান সাকিব নুহাশ এবং সাধারণ সম্পাদক (প্রশাসন) রিফাত আকন্দ অন্তরের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৯-২০ সেশনের কার্যনির্বাহী কমিটির শেষ সাধারণ সভায় ২০২১-২২ সেশনের জন্য কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে সভাপতি হয়েছেন নৃবিজ্ঞান বিভাগের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী মাহির আসিফুর রহমান, সাধারণ সম্পাদক (প্রশাসন) হয়েছেন ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) ৪৬তম ব্যাচের নাজমুস সাকিব এবং সাধারণ সম্পাদক (বিতর্ক) হয়েছেন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ৪৬তম ব্যাচের তৌফিক আহমেদ অনিক।

নতুন কমিটির অন্য সদস্যরা হলেন- সহ সভাপতি (বাংলা) নাফিস ফেরদৌস সাকিব, সহ সভাপতি (ইংরেজি) তকী ইয়াসির, যুগ্ম সাধারণ সম্পাদক (প্রশাসন) মীর হাসিবুল হাসান রিশাদ, যুগ্ম সাধারণ সম্পাদক (বিতর্ক) তানভীর আহম্মেদ অয়ন, সাংগঠনিক সম্পাদক নাসিরউদ্দিন হোজ্জা, কোষাধ্যক্ষ সামিহা ইসলাম ও হিমিকা আমিন।

পবিত্র শবে বরাত আজ, রাতে যেভাবে ইবাদত করবেন
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
শবে বরাত উপলক্ষে ৬ আমল পালনের পরামর্শ দিলেন শায়খ আহমাদুল্লাহ
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
হাসনাত আব্দুল্লাহর ব্যানারে আগুন, প্রতিনিধির ওপর হামলা
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
রুশ তেল কিনবে না ভারত, পণ্যে ১৮ শতাংশ শুল্কের সিদ্ধান্ত ট্র…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
এপস্টাইনের সেই কুখ্যাত দ্বীপে কপারফিল্ড: যৌন শিকার তালিকা ঘ…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
ময়মনসিংহে জামায়াত আমিরের জনসভা মঙ্গলবার
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬