৬ মাসে কোরআন হিফজ করলেন ইবি শিক্ষার্থী

১০ জুলাই ২০২১, ০৪:৩০ PM
মো. জালাল উদ্দিন

মো. জালাল উদ্দিন © ফাইল ফটো

মাত্র ছয় মাসে কোরআনের হাফেজ হয়েছেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. জালাল উদ্দিন। লকডাউনের অবসর সময় কাজে লাগিয়ে কোরআন মুখস্ত করেন তিনি।

মো. জালাল উদ্দিন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী।

জালালের ৬ মাসে কোরআন হিফজ করার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জানিয়ে স্ট্যাটাস দিয়েছেন ওই বিভাগের অধ্যাপক ড. সাইফুল ইসলাম সিদ্দীকী।

ফেসবুক স্ট্যাটাসে ড. সাইফুল ইসলাম সিদ্দীকী বলেন, করোনাকালীন সময়ে আমি আমার বিভাগের শিক্ষার্থীদের মধ্যে যারা কোরআন তেলাওয়াত করতে জানে না তাদেরকে র তেলাওয়াত শেখার কথা বলেছিলাম। আমার আহবানে আর কেউ সাড়া দিয়েছে কিনা আমার জানা নেই। তবে আমার কৃতি ছাত্র জালাল সেই আহবানে সাড়া দিয়ে মাত্র ৬ মাসে কোরআনের হাফেজ হয়েছেন।

কুমিল্লায় দিনে দুপুরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
  • ১৬ অক্টোবর ২০২৬
সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ
  • ১৬ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রে হিলারি ক্লিনটন পুরস্কার পেলেন ড. মুহাম্মদ ইউন…
  • ১৬ অক্টোবর ২০২৬
তাজমিনকে ধর্ষণের অভিযোগে রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্…
  • ১৬ অক্টোবর ২০২৬
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে ১০ ক্যাটাগরিতে কর্মকর্ত…
  • ১৬ অক্টোবর ২০২৬
এমপিওভুক্তদের পে স্কেলে লাগবে বাড়তি ১৩ হাজার ৩৯২ কোটি টাকা,…
  • ১৬ অক্টোবর ২০২৬